জাতীয়

‘পদ্মা সেতুর মাধ্যমে জিডিপি ১ শতাংশ বেড়ে যাবে’

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ শেষ হওয়ায় মানুষের মধ্যে আরও বেশি আশার সঞ্চার হয়েছে। পদ্মা সেতু হলে আমাদের ইকোনমিক্যাল এলায়েন্সের মাধ্যমে ১ শতাংশ জিডিপি বেড়ে যাবে।

তিনি বলেন, আমরা প্রেডিক্ট করেছিলাম জিডিপি হবে ৮ দশমিক ২, যদি ১ শতাংশ জিডিপি বাড়ে আর যদি ৯ শতাংশ হয় তাহলে মানুষের একটা অভূতপূর্ব পরিবর্তন দেখা যাবে।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর কাওরান বাজারে ওয়াসা ভবনের সামনে হাত ধোঁয়ার গাড়ি উদ্বোধনকালে তিনি একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর উদ্যোগে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে দেশ একটি স্থিতিশীল অবস্থায় আছে। আমরা আশা করি এই পরিস্থিতিকে আমরা মোকাবিলা করতে পারবো এবং বাংলাদেশ এগিয়ে যাবে।

বাংলাদেশে অর্থ বিনিয়োগ করা জনকল্যাণমূলক, এটা অপচয় নয়। সেসব কারণে দাতাদের অনেক উৎসাহ আছে।’এসময় ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা