জাতীয়

চার ধরণের ধাক্কা ও দুর্যোগ সামলাতে সক্ষম পদ্মাসেতু

নিজস্ব প্রতিবেদক : প্রকৃতিক দুর্যোগ ভূমিকম্পসহ একসঙ্গে ভয়াবহ চার ধরনের ধাক্কা-দুর্যোগ সামলে নেওয়ার সক্ষমতা নিয়ে তৈরি করা হচ্ছে পদ্মাসেতু। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

পদ্মাসেতু নির্মাণাকারী কর্তৃপক্ষ বাংলাদেশ সেতু বিভাগের সাবেক এই সচিব জানান, সমসমায়িক বিশ্বে কোনো নদীতে নিমির্ত সবচেয়ে বড় প্রকল্প পদ্মাসেতু। নির্মাণাধীন এ সেতুকে বলা হয় বাংলাদেশের ‘স্বপ্নের সেতু’। সেতুর ৪১টি স্প্যানের সবগুলো এখন বসিয়ে দেওয়ার পর এটি লম্বায় ৬ দশমিক ১৫ কিলোমিটারের পূর্ণাঙ্গ কাঠামো পেয়েছে। কংক্রিট কাঠামোর খুঁটি ও ইস্পাতের স্প্যানের এই সেতু এতই শক্তিশালী যে রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্প সহনশীল।

তিনি আরও বলেন, ‘যদি কখনো রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্প হয়। আর ঠিক তখনই যদি পিলারের নিচে থেকে ৬৫ মিটার মাটি সরে যায়। একই সময় যদি পুরো সেতু রেল এবং যানবাহনে লোড থাকে। ওই সময় ৫ হাজার মেট্রিক টন ওজনের আরও একটি জাহাজ এসে সেতুর পিলারে ধাক্কা মারে তাহলেও পদ্মাসেতুর কিছুই হবে না।’

২০১৫ সালে ডিসেম্বরে সেতুটির নির্মাণ শুরু হওয়ার পর শেষ হওয়ার কথা ছিল ২০১৮ সালে। কিন্তু সেতুর খুঁটি নিয়ে জঠিলতা দেখা দেওয়ায় কাজ শেষ হতে দেরি হয়। আগামী বছর চালু হবে পদ্মাসেতু। এখন পযন্ত সেতুর ৯১ শতাংশ কাজ শেষ হয়েছে। নদী শাসন শেষ হয়েছে ৭৫ দশমিক ০৫ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮২ দশমিক ৫০ শতাংশ। এই সেতু বাংলাদেশের ১ দশমিক ২৩ শতাংশ প্রবৃদ্ধি বাড়াবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা