জাতীয়

কর্নেল অলির বই বাজেয়াপ্তের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক : লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের বই ‘রেভ্যুলেশন, মিলিটারি পারসোনেল অ্যান্ড দ্য ওয়ার অব লিবারেশন ইন বাংলাদেশ’ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

‘জিয়াউর রহমান ছিলেন প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি’, তার ওই বইয়ে এমন তথ্য থাকার অভিযোগ এনে করা রিট শুনানির পর তা নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করার আদেশ দেন আদালত।

একই বিষয়ে অলি আহমেদের এক সাক্ষাৎকার প্রচারের ঘটনায় বিদেশে থাকা সাংবাদিক কনক সরওয়ারের ইউটিউব কনটেন্ট বন্ধ করতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

পরে শাহ মঞ্জুরুল হক বলেন, ১৭ আগস্ট একটি ইউটিউব চ্যানেলে কর্নেল অলি আহমেদের সাক্ষাৎকার নিয়েছিলেন সাংবাদিক কনক সরওয়ার। সেখানে তিনি বলেছেন, জিয়াউর রহমান ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি। সেটাকে চ্যালেঞ্জ করেছি এবং ওনার বই নিষিদ্ধ করতে আবেদন করেছি। বইয়ের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু সম্পর্কে অনেক নেতিবাচক কথাবার্তা আছে। এছাড়া কনক সরওয়ার ইউটিউবে যেসব বিতর্কিত কনটেন্ট দিয়েছেন সেগুলোর ওপর রুল হয়েছে। এগুলো নিষ্ক্রিয় বা বন্ধ করতে আদেশ দিয়েছেন।

রিট আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ।

এর আগে গত ৭ সেপ্টেম্বর জিয়াউর রহমানকে স্বাধীন বাংলাদেশের ‘অস্থায়ী রাষ্ট্রপতি’ হিসেবে উল্লেখ করে ইতিহাস বিকৃত করেছেন অভিযোগ এনে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমকে আইনি নোটিশ দিয়েছিলেন ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ।

ওই দিন ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ বলেন, অলি আহমেদ ১৭ আগস্ট কনক সরওয়ারের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি দাবি করেন, জিয়াউর রহমান ‘প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি’।

অথচ সংবিধানে বঙ্গবন্ধুকে প্রথম রাষ্ট্রপতি বলা হয়েছে এবং সৈয়দ নজরুল ইসলাম উপ-রাষ্ট্রপতি। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এটা নিয়ে কোনো কথা কেউ উত্থাপন করেননি। তাই এ বক্তব্য ইতিহাস বিকৃতি। এ কারণে নোটিশ দিয়েছি।

মঙ্গলবার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ বলেন, অলি আহমেদ নোটিশের জবাব দিয়েছেন। তবে তিনি বক্তব্যে অনড় রয়েছেন। এরপর তার নোটিশের জবাব যুক্ত করে রিট করেছি।

রিটে জিয়াউর রহমানকে দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি উল্লেখ করে অলি আহমেদের লেখা ‘রেভ্যুলেশন, মিলিটারি পারসোনেল অ্যান্ড দ্য ওয়ার অব লিবারেশন ইন বাংলাদে’শিরোনামের বইসহ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে তার এমন সব বই নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করার নির্দেশনা চাওয়া হয়।

অলি আহমদের সাক্ষাতকারসহ কনক সরওয়ারের দেশবিরোধী সব ভিডিও কনটেন্ট নিষিদ্ধ, বন্ধ, অকার্যকর ও অপসারণ করতেও নির্দেশনা চাওয়া হয়।

মঙ্গলবার শুনানি শেষে উচ্চ আদালত আদেশ দেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা