জাতীয়

‘ঘাটারচর-মতিঝিল রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালু করা হবে’

নিজস্ব প্রতিবেদক : আগামী বছরের পহেলা এপ্রিল থেকে ঘাটারচর-মতিঝিল রুটে পাইলট আকারে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনা চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নগর ভবনের বুড়িগঙ্গা হলে গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন ও যানজট নিরসনে ‘বাস রেশনালাইজেশন’ কমিটির ১৪তম সভায় ডিএসসিসি মেয়র এই আশাবাদ ব্যক্ত করেন।

মেয়র জানান, বাস রুট রেশনালাইজেশন সম্পর্কিত বিশেষজ্ঞদের কাছ থেকে ৯টি ক্লাস্টারে ২২টি কোম্পানি ও ৪২টি রুটের যে প্রস্তাবনা এসেছে, সেটা আমরা চূড়ান্ত করা হয়েছে। এরই আলোকে প্রাথমিকভাবে একটি রুটের আংশিক অংশে- ঘাটারচর থেকে মতিঝিল অংশে- পাইলটিং হিসেবে ফ্রেঞ্চাইজি ব্যবস্থা প্রবর্তন করা হচ্ছে। আগামী ৩১ মার্চের মধ্যে এই প্রাথমিক পর্যায়ের ফ্র্যাঞ্চাইজি প্রবর্তনের কার্যক্রম সম্পন্ন করার একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

যারা অংশীদার আছেন, তাদের সাথে পুঙ্খানুপুঙ্খ বিচার-বিশ্লেষণ করে দায়িত্বগুলো বন্টন করা হয়েছে। এই সময়সীমার মধ্যে স্ব স্ব অংশীদার ও কর্তৃপক্ষ এ দায়িত্বগুলো সম্পন্ন করা যাবে। এই কার্যক্রম সম্পন্ন করতে পারলে ঘাটারচর-মতিঝিল অংশে ফ্র্যাঞ্চাইজি কার্যক্রমের সূচনা করা যাবে।

পাইলটিং এ কার্যক্রমের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে সবগুলো রুটে ফ্র্যাঞ্চাইজি বাস্তবায়ন করার আশাবাদ ব্যক্ত করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমরা অচিরেই গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে এনে ঢাকাবাসীকে এর সুফল দিতে পারব।’

আগামী ১৯ জানুয়ারী কমিটির পরবর্তী সভা আহ্বান করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা যে তথ্য পেয়েছি, বর্তমানে আমাদের পরিকল্পিত ঘাটারচর-মতিঝিল রুটে ১৬৫ বাস চলাচল করে। মালিকপক্ষ পরবর্তী সভার আগের এই সময়সীমার মধ্যে কোম্পানি গঠনের জন্য একটি জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট করবে।’

এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণের, আমাদের দুজনেরই একটি যানজটমুক্ত শহর উপহার দেয়ার ম্যানিফেস্টো ছিল। এই শহরে প্রচুর যানজট এবং একটি বাসের সামনে আরেকটি বাসের আগে যাওয়ার প্রতিযোগিতা। ডিসিপ্লিন ছাড়া, ম্যানেজমেন্ট ছাড়া চলছিল।

কিন্তু আজ অনেকক্ষণ পুঙ্খানুপুঙ্খভাবে কার কি দায়িত্ব সেটি নিয়ে আলাপ করেছি। এটি অত্যন্ত একটি জটিল ব্যাপার। কিন্তু তারপরও আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করতে পারি, তাহলে সমস্যার সমাধান সম্ভব হবে। এরই প্রেক্ষিতে আমরা ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত পাইলটিং হিসেবে বাস রুট ফ্রাঞ্চাইজি চালু করছি।’

বৈঠকে কমিটির সদস্যদের মাঝে ডিএমপি পুলিশ কমিশনার মোহা: শফিকুল ইসলাম, বিআরটিএ -এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. এহসানে এলাহী, বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য সচিব ও ডিটিসিএ এর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুর রহমান, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দীন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমাল উদ্দিন আহমদ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা