জাতীয়

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন ২ হাজার শিল্পী-কলাকুশলী

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারিতে অসচ্ছল ১ হাজার ৯৪৭ জন শিল্পী-কলাকুশলীকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে চলচ্চিত্র অঙ্গন, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের বিভিন্ন ক্যাটাগরির ১ হাজার ৯৪৭ জন শিল্পী, কলাকুশলী, প্রযোজক, পরিচালক, কর্মচারীকে ২ হাজার ৫০০ টাকা করে মোট ৪৮ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা অনুদান দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রাপ্তদের মধ্যে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ১৬৫ জন, বাংলাদেশ শুটিং হাউজ ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মচারী ৪২ জন, শুটিং ইউনিট মাইক্রোবাস চালক সমবায় সমিতির ১১৭ জন, বাংলাদেশ মিডিয়া লাইটম্যান অ্যাসোসিয়েশনের ৪৪৭ জন, টেলিভিশন মিডিয়া মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের ১১০ জনকে আড়াই হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২৩১ জন, বাংলাদেশ চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতির ৮০ জন, বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গসজ্জাকর সমিতির ৪২ জন, বাংলাদেশ ফিল্ম অ্যাসিসট্যান্ট আর্ট ডিরেক্টর সমিতির ১৫ জন, বাংলাদেশ মিডিয়া লাইটম্যান অ্যাসোসিয়েশনের ৮৮ জন, সিনে স্থির চিত্রগ্রাহক সমিতির সদস্য ৩৫ জন, বাংলাদেশ চলচ্চিত্র সহকারি ব্যবস্থাপক সমিতির ২৫৬ জন, সিনেমা হল কর্মচারী ৩২৫ জন, ডিরেক্টরস গিল্ডের কর্মচারী ৩ জনকে আড়াই হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

দুঃসময়ে শিল্পী-কলাকুশলীদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে উনি আবারও প্রমাণ করেছেন তিনি (শেখ হাসিনা) মানবতার নেত্রী, তিনি মাদার অব হিউম্যানিটি।

করোনা মহামারিতে অন্যান্য সেক্টরের মতো স্থবির হয়ে পড়েছে চলচ্চিত্র সেক্টর। নাটক-সিনেমা নির্মাণ বন্ধ হওয়ার পাশাপাশি সিনেমা হলগুলো বন্ধ হওয়ায় অস্বচ্ছল হয়ে পড়েন এ অঙ্গনের বহু কর্মী। করোনা মহামারির শুরু থেকে কাজ হারানো অস্বচ্ছল ৫০ লাখ মানুষকে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার।

এছাড়াও কোভিড-১৯ মহামারি থেকে মানুষের জীবন বাঁচাতে এবং জীবিকা নিশ্চিত করতে এখন পর্যন্ত মোট ১ লাখ ১২ হাজার ৬৩৩ কোটি টাকার (জিডিপির ৪ দশমিক ৩ শতাংশ) ২১টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সেগুলো বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা