জাতীয়

জনগণকে করোনা পরীক্ষা ও সেবা নেয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : করোনা পরীক্ষার পরিধি বেড়েছে উল্লেখ করে রোগীদের হাসপাতালে এসে করোনা পরীক্ষা করানো ও সেবা নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৬ ডিসেম্বর) সকালে মিরপুরের মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রতিষ্ঠানে (এমসিএইচটিআই) ২০০ শয্যা বিশিষ্ট মাতৃ ও শিশু স্বাস্থ্য হাসপাতাল উদ্বোধন ও তিন দিনব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং এ তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশের মানুষের দাবি ছিল এ্যান্টিজেন টেস্ট চালু হোক। আমরা ১০টি জেলায় শুরু করেছি। পর্যায়ক্রমে সব জেলায় এই টেস্টের ব্যবস্থা করবো। আমাদের পিসিআর ল্যাব আমাদের চালু আছে, জিন এক্সপার্ট মেশিন দিয়েও করোনা পরীক্ষা চালু আছে। পাশাপাশি এ্যান্টিজেন টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষা চালু আছে। কিন্তু টেস্টের জন্য তো রোগীদের আসতে হবে।’

রোগীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আসেন। টেস্ট করান, চিকিৎসা নেন, সেবা নেন, আপনারা ভালো থাকবেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার কারণে বড় বড় রাষ্ট্রগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে।

লকডাউন হয়ে যাচ্ছে, শিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের অবস্থা সে সমস্ত দেশের তুলনায় অনেক ভালো। করোনা আমাদের দেশে নিয়ন্ত্রণে আছে। আমরা ভালো আছি সেটা স্বীকার করতে হবে।

তিনি আরো বলেন, দেশে এত ঘনবসতির মধ্যে আজকে মৃত্যুর হার অনেক কম। ইদানিং আবার একটু বেড়েছে। আমরা যদি করোনাকে নিয়ন্ত্রণে না রাখতে পারি তাহলে স্বাস্থ্যসেবা ব্যাহত হবে। শিক্ষা ব্যাহত হচ্ছে, আমাদের অর্থনীতি ব্যাহত হয়ে যাবে।

করোনার কারণে একসঙ্গে কোভিড নন কোভিড দুই ধরনের সেবা দিতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, করোনার কারণে আমাদের ঘরে উইডেলিভারি বেড়েছে। তবে আমরা চাই প্রাতিষ্ঠানিক ডেলিভারি বাড়ুক।

এসময় আরো উপস্থিত ছিলেন এমসিএইচটিআই এর পরিচালক ডা. মোহ. শামছুল করিম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মো. আলী নুর, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক প্রমুখ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা