জাতীয়

ভাস্কর্য ও মূর্তি এক নয়, উসকানিমূলক বক্তৃতা পরিহার করুন : ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক বলেছেন, ভাস্কর্য ও মূর্তি এক নয়। এ সম্পর্কে ভুল বোঝাবুঝি আছে। ভুল বুঝাবুঝি থাকতেই পারে। আলাপ আলোচনা করে যে কোনো সমস্যার সমাধান করা যায়।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। আরআরএফ সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, উস্কানিমুলক বক্তৃতা বিবৃতির বিষয়ে সকলকে আরও সংযত হতে হবে। একইসঙ্গে ভাস্কর্য ও মূর্তির বিষয়টিকে আর আলোচনায় না নিয়ে আসার জন্য জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ধর্ম-কর্ম যে যেটাই করি না কেন, যার যার ধর্ম তাকে পালন করার সুযোগ করে দিতে হবে। প্রত্যেক ধর্মেই বলা আছে ভালো মানুষ যেন হতে পারি, অসৎ কাজ ও অন্যায় যেন না করি, পরের যেন কোনো ক্ষতি না করি। ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করলে ভালো ফল পাওয়া যায়।

আরআরএফ নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীদের গঠনমূলক পরামর্শ জনগণকে সেবা প্রদান এবং দায়িত্ব পালনে সহায়তা করবে।’

আরআরএফ নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল, যুগ্ম-সম্পাদক মুহাম্মদ নঈমুদ্দিন , অর্থ সম্পাদক রকীবুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহরাম খান, কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম, মোহসিনুল করীম লেবু, সদস্য মাসুদ রানা, মাসহুদুল হক এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা