জাতীয়

কালো টাকা সাদা করলেন ৩ হাজার ২২০ করদাতা

নিজস্ব প্রতিবেদক : আয়কর আইনের বিশেষ বিধানে ২৯ নভেম্বর পর্যন্ত ৩ হাজার ২২০ জন করদাতা ৩৮১ কোটি ৩১ লাখ টাকা কর দিয়ে অপ্রদর্শিত অর্থ সাদা করেছেন। আর ১৩৮ করদাতা ১৮ কোটি ৮৪ লাখ টাকা কর দিয়ে তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বৈধ করেছেন।

সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

চলতি অর্থ বছরের বাজেটে সরকার ১০ শতাংশ জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ দিয়েছে। পাশাপাশি জমি, ফ্ল্যাটসহ সব স্থাবর, অস্থাবর সম্পত্তি নির্ধারিত হারে কর দিয়ে বৈধ করার সুযোগ দেওয়া হয়।

এছাড়া এবার স্পষ্টভাবে বলা হয়েছে, কর দিয়ে বৈধ করা সম্পত্তি ও নগদ অর্থের ব্যাপারে কোনো সংস্থায় প্রশ্ন তুলতে পারবে না। যদি কোনো ধরনের হয়রানি করা হয় তাহলে সংশ্লিষ্ট করদাতা প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নিতে পারবেন বলে এর আগে বিভিন্ন সময়ে এনবিআর চেয়ারম্যান বলেছেন। তবে যতটুকু আশা করেছিল ততটুকু সাড়া মিলেনি সরকারি এই উদ্যোগে।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর এ বিষয়ে বলেন, প্রভাবশালী বড় করদাতারা এই সুযোগ গ্রহণ করেনি, তাদের সব তথ্য ফাঁস হয়ে যাওয়া ও প্রভাব খর্ব হওয়ার ভয়ে।

কর কর্মকর্তারা জানিয়েছেন, ২০২১ সালের জুন পর্যন্ত করদাতারা এই সুযোগ নিতে পারবেন।

এর আগে বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, রিটার্ন জমা দেয়ার সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে। অর্থাৎ ডিসেম্বর মাস জুড়েই রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। ২৯ নভেম্বর পর্যন্ত প্রায় ১৫ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছে বলেও জানান তিনি। এর বিপরীতে কর পরিশোধ করেছে ২ হাজার ৫৩৪ কোটি টাকা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা