জাতীয়

মাদ্রাসা শিক্ষকদের কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ইবতেদায়ি শিক্ষকদের প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রায় বাধা ‍দিয়েছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন। পথে হাইকোর্ট মোড় সংলগ্ন স্থানে পৌঁছালে পুলিশি বাধার মুখে সেখানেই সমাবেশ কর্মসূচি পালন করেন তারা।

দেশের ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণসহ সাত দফা দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন। টানা ১৫তম দিনের মতো আজকেও তারা অবস্থান ধর্মঘট পালন করেন। মাদ্রাসার শিক্ষকদের একটি প্রতিনিধি দল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের স্মারকলিপি জমা দেয়ার কথা ছিলো।

সমাবেশে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক সমিতির সভাপতি কাজী ফয়েজুর রহমান বলেন, ‘২০১৮ সালে অনশন-ধর্মঘট চলার সময়ে আমাদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। তাই জাতীয়করণের দাবিতে চলতি মাসে ১৫ দিন ধরে আমাদের অবস্থান কর্মসূচি চলছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ‘অন্য দিনের মতো আজও আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করে স্মারকলিপি দেওয়ার কথা ছিলো। কিন্তু পুলিশ আমাদের আটকে দেয়।’

শিক্ষকদের অন্য দাবিগুলো হলো : কোডবিহীন মাদ্রাসাগুলো বোর্ডের মাধ্যমে কোড নম্বরে অন্তর্ভুক্তকরা, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নীতিমালা ২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক একজনের পরিবর্তে এইচএসসি পাস একজনের অন্তর্ভুক্তকরা, প্রাথমিকের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অফিস সহায়ক নিয়োগ, মাদ্রাসার শিক্ষকদেরকে পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা করা, ইবতেদায়ি মাদ্রাসায় আসবাবপত্রসহ ভবন নির্মাণ ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থাকর করা।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা