জাতীয়

৬ জনকে চাকরিচ্যুত করলো ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক : মশক নিধন কাজে ব্যবহৃত জ্বালানি বিক্রির দায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ এবং ৩ নম্বর ওয়ার্ডের মশক সুপারভাইজর মো. রফিকুল ইসলাম এবং বয়সসীমা অতিক্রম করায় আরও পাঁচজনকে চাকরিচ্যুত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে এ বিষয়ে জানানো হয়।

মশক সুপারভাইজর হিসেবে কর্মরত মো. রফিকুল ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে দৈনিক মজুরি ভিত্তিতে দক্ষ শ্রমিক হিসেবে গত ১৩ এপ্রিল ২০২০ সাল থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন।

একইদিনে বয়সসীমা অতিক্রম করায় ডিএসসিসির সাধারণ প্রশাসন শাখার স্কেলভুক্ত সুইপার নুরুল হক ও জালাল, পরিবহন বিভাগের স্কেলভুক্ত ভলকানাইজিং অপারেটর আবাদুল বারেক, অঞ্চল-৩ এর সরকারি স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের স্কেলভুক্ত পরিচ্ছন্নতাকর্মী গীতা রানী রাজবংশী, অঞ্চল-৪ এর রোকনপুর দাতব্য চিকিৎসালয়ের স্কেলভুক্ত পরিচ্ছন্নতাকর্মী সাহেরা খাতুন-২ কে চাকরিচ্যুত করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, চাকরিচ্যুত স্কেলভুক্ত মাস্টাররোল কর্মীরা ২৯ নভেম্বর ২০২০ সাল থেকে আর কোনো বেতন-ভাতা/ আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না। একই সঙ্গে জনস্বার্থে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে অফিস আদেশ উল্লেখ করা হয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা