জাতীয়

বিশ্বের এক ইঞ্চি জমিও জঙ্গিদের ব্যবহার করতে না দেয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের এক ইঞ্চি জমিও সন্ত্রাস ও জঙ্গিদের ব্যবহার করতে না দেওয়ার জন্য বিশ্বের সব শান্তিকামী রাষ্ট্র ও মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম (বিএসএএফ)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ২০০৮ সালে মুম্বাইতে হোটেল তাজসহ ১১টি স্থানে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার বর্বরোচিত জঙ্গি হামলায় নিহতদের স্মরণ ও বিশ্বব্যাপী সব জঙ্গি হামলার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, চলমান করোনা ভাইরাসের কারণে উগ্র মতবাদ ছড়িয়ে দেওয়ার বাস্তবতা তৈরি হয়েছে। বর্তমান সময়ে আমরা সবাই রুদ্ধ জীবনে ইন্টারনেট নির্ভরশীল। তরুণ জনগোষ্ঠী ইন্টারনেটে এখন বেশি সময় অতিবাহিত করছে।

জঙ্গি গোষ্ঠীগুলো ইন্টারনেটের মাধ্যমে উগ্র মতবাদ ছড়িয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।বর্তমান সময়ে বাংলাদেশেও হত্যাকাণ্ড নাশকতা ও ধ্বংসাত্মক মূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।সন্ত্রাসী উগ্র মতবাদ এবং জঙ্গিবাদের সঙ্গে জড়িত তাদের কোন ধর্ম নেই। করোনার এই সংকটময় পরিস্থিতিতে বিশ্বশান্তি ও ইসলামের ভূমিকাকে বিশ্লেষণ করা সময়ের অপরিহার্য দাবি উঠেছে।

ধর্মের নামে সহিংসতা শুধু ইসলাম নয় কোন ধর্মই সমর্থন করে না। উগ্রবাদ ও নৈরাজ্যের মাধ্যমে কেবল বিশৃঙ্খলা দেখা দিতে পারে, শান্তি নয়। শান্তি প্রতিষ্ঠার জন্য চাই ধর্মের শান্তিময় শিক্ষার বাস্তবায়ন।

জঙ্গিবাদ বিরোধী সমাবেশ থেকে বক্তারা বিশ্বের এক ইঞ্চি জমিও সন্ত্রাসী ও জঙ্গিদের ব্যবহার করতে না দেওয়ার জন্য পৃথিবীর সব শান্তিকামী রাষ্ট্র ও মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিএসএএফের প্রধান সমন্বয়ক মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এমএ জলিল, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, আওয়ামী যুবলীগ নির্বাহী সদস্য মানিক লাল ঘোষ, সিনিয়র সাংবাদিক সমিরন রায়, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহমাদ আল মামুন মির, ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি সভাপতি রাহাত হোসেন, আওয়ামী ওলামা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির মুখপাত্র ক্বারী মাওলানা মো. আসাদুজ্জামান প্রমুখ।

সভাশেষে জঙ্গিবাদের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ মিছিল করা হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা