জাতীয়

সরকারি চাল পেয়েছে এক কোটি পরিবার

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মহামারি ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত দেশের এক কোটি ৬ হাজার পরিবারকে চাল দিয়েছে সরকার। এ সহায়তার পরিমাণ দুই লাখ ৩৫ হাজার ৪২৭ মেট্রিক টন।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপিত করোনা চলাকালীন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

মন্ত্রীসভার বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রীপরিষদ সচিব জানান, করোনাভাইরাস ও ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় চাল ছাড়াও নগদ ১০০ কোটি ৯৬ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা, শিশুখাদ্য কেনা বাবদ ২৯ কোটি ১৪ লাখ টাকা ও গো-খাদ্য কেনা বাবদ ৩ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকা দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়।

তিনি জানান, এর বাইরেও ৫ হাজার ৯০০ বান্ডিল টিন ও গৃহনির্মাণের জন্য নগদ সহায়তা বাবদ দেয়া হয়েছে এক কোটি ৭৭ লাখ টাকা। এক কোটি ৬ হাজার ৮৬৯টি পরিবারের মাঝে দেয়া হয়েছে এক লাখ ৬৮ হাজার মেট্রিক টন ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল। এছাড়া এক লাখ ৯৮ হাজার প্যাকেট শুকনো খাবার দেয়া হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা