জাতীয়

ক্ষতিপূরণের দাবিতে তাজরিন শ্রমিকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক : শ্রম আইনের ক্ষতিপূরণের ধারার বদল সাপেক্ষে আহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ, সম্মানজনক পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদী সুচিকিৎসার দাবিতে আন্দোলন করছেন তাজরিন ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এসব দাবিতে ৬৭ দিন ধরে অবস্থান করছেন তারা।

আন্দোলনরত শ্রমিকরা বলেন, ‘দেশের মধ্যে ১০ লাখ রোহিঙ্গা নাগরিকের স্থান হয়, তাদের খাবারের ব্যবস্থা হয়, অথচ স্বাধীন দেশের নাগরিক হয়েও মাতৃভূমিতে আমরা নিরুপায় হয়ে আছি। আজ ৬৭ দিন ধরে আমাদের যৌক্তিক দাবিতে অবস্থান করলেও কোনো সমাধান হচ্ছে না।

আমাদের বেতন-ভাতা বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না, না খেয়ে থাকতে হচ্ছে আমাদের। আমাদের ন্যায্য পাওনার বিষয়ে কোনো আশ্বাসও পাইনি। এসময়ের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন, আমাদের সন্তানরা রাস্তায় পড়ে আছে। আমাদের দাবি শ্রম প্রতিমন্ত্রীর কাছে জানাতে চাই। সরকারের সিদ্ধান্ত শুনতে চাই। কী হবে আমাদের সেটা জানতে চাই। ’

বক্তারা বলেন, ‘দেশের প্রচলিত শ্রম আইনে ক্ষতিপূরণ দেওয়ার যে বিধান আছে, সেটি শ্রমিকবান্ধব নয় এবং সেখানে উল্লিখিত ক্ষতিপূরণের পরিমাণ প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। ’

তাই বিদ্যমান শ্রম আইন সংশোধন করে যুগোপযোগী শ্রম আইন প্রণয়ন, উপযুক্ত ক্ষতিপূরণ, সম্মানজনক ও বাস্তবসম্মত পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার পাশাপাশি শ্রমিক হত্যাকারী গার্মেন্টস মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি ও সম্পদ বাজেয়াপ্তের দাবি জানান তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখে, শ্রমিকনেতা শহীদুল ইসলাম সবুজ, শামিম ইসলাম শবনম, হাফিজ আমেনা বেগম প্রমুখ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা