ধামরাইয়ে দুই বাসের সংঘর্ষে নারী নিহত
জাতীয়

ধামরাইয়ে দুই বাসের সংঘর্ষে নারী নিহত

নিজস্ব প্রতিনিধি, ধামরাই : ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কবিতা সরকার (৩০) নামের এক নারী নিহত ও কেয়াম উদ্দিন (৪০) নামে একজন আহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুরের বিসিক শিল্প নগরী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

কবিতা সরকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের গাড়াইল গ্রামের বিকাশ সরকারের স্ত্রী।

পুলিশ জানায়, ধামরাই-গুলিস্তান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাওয়ার সময় কালামপুর বিসিক শিল্প নগরী সংলগ্ন এলাকায় পৌঁছলে পাটুরিয়াগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সৌদিয়া পরিবহনের বাসটি উল্টে গেলে ঘটনাস্থলেই কবিতা সরকার মারা যায়। আহত হয় আরও একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।

এ ঘটনায় বাস দুটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়েছে গেছে বলে জানান গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক মো. মনিরুল ইসলাম।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা