জাতীয়

রাজধানীতে গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় নিজের গায়ে আগুন ধরিয়ে শারমিন আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছেন।শুক্রবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ধোলাইপাড় কবরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় শারমিনকে দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন তার স্বজনরা।

স্বজনদের দাবি স্বামী রমজান ও শাশুড়ির কারণে গৃহবধূ নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। দগ্ধ শারমিনের খালাতো বোন আফরোজা আক্তার জানান, রমজানের সঙ্গে তার বোনের আনুমানিক তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের পরপরই যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় স্বামীর বাড়িতেই থাকতেন তিনি। তার স্বামী রমজান ও শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহের কারণে গত কয়েক মাস ধরে শারমিন বাবার বাড়িতেই থাকতেন।

তিনি জানান, শারমিন কয়েকদিন আগে শ্বশুর বাড়িতে গেলেও সেখানে থাকতে পারিনি। স্বামী ও শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহের কারণে বাবার‘ বাড়িতে চলে আসেন। আজ তিনি বাবার বাড়িতেই নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে আমরা জানেছি। তবে হাসপাতালে দগ্ধ শারমিন বারবার বলছেন তার এ অবস্থার জন্য দায়ী তার স্বামী ও শাশুড়ি।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানান, শারমিনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা