জাতীয়

২১ নভেম্বর মুন্সীগঞ্জের মাটি স্পর্শ করবে পদ্মাসেতু

নিজস্ব প্রতিবেদক : তিনবছর আগে শরীয়তপুরের জাজিরা প্রান্ত থেকে পদ্মাসেতুর স্প্যান যুক্ত হওয়া শুরু হয়েছিল, তা এখন শেষ পর্যায়ে। প্রায় সাড়ে ৫ কিলোমিটার পাড়ি দিয়ে পদ্মা সেতুর স্প্যান কাঠামো পৌঁছে যাচ্ছে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে। সেতুর ৩৮তম স্প্যান ২১ নভেম্বর যোগ হবে বলে জানিয়েছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।

এরপর আর বাকি থাকবে মাত্র তিনটি স্প্যান। যেগুলো মাওয়া প্রান্তের খুঁটিগুলোতে বসবে।

৩৮তম স্প্যান যে দুটি খুঁটিতে বসানো হবে তার একটি মাওয়া প্রান্তে তীরের মধ্যে পড়েছে আর অন্যটি নদীতে। অর্থাৎ প্রদর্শিত প্রথম এবং দ্বিতীয় খুটিতে বসছে ৩৮ তম স্প্যান।

এর আগে জাজিরা প্রান্তেও সবশেষ খুঁটি এবং তার আগের খুঁটিতে তে একইভাবে ৪২তম স্প্যান বসানো হয়েছিল। যার একটি খুঁটি ছিল শরীয়তপুরের মূল ভূখণ্ডে এবং বাকিটি নদীতে।

সেতুর ৩৮তম স্প্যান বসানোর পর ৬ কিলোমিটারের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে পদ্মাসেতু।

মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। দুই পাড়ে সংযোগ সড়কের সঙ্গে যুক্ত হওয়া অংশ মিলিয়ে প্রায় সাড়ে ৯ কিলোমিটার লম্বা পদ্মাসেতু।

১৫ ডিসেম্বরের দিকে পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি বসিয়ে দেওয়া হবে।

এরপর পদ্মা সেতুর কাজ বাকি থাকবে শুধু সড়কপথ আর তার নিচে রেলপথ টানা। যা এরই মধ্যে শরীয়তপুরের জাজিরা প্রান্ত থেকে শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার পাড়ি দিয়েছে।

২০২১ সালের ডিসেম্বরে খুলবে বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে বড় কোনো নির্মাণ অবকাঠামো এবং সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় সেতু এটি। পদ্মাসেতু চালু হলে প্রমত্তা নদীর ওপর গাড়ি চলতে দেখা যাবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা