জাতীয়

ভুয়া লেফটেন্যান্ট কর্নেল গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ভুয়া নিয়োগপত্র, ৪টি ভুয়া নিয়োগপত্রের কপি, লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তার নামের সিল ও ২০টি সার্টিফিকেট (একাধিক ব্যক্তির বিভিন্ন পরীক্ষার মূল সার্টিফিকেট)।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত মাঝরাতে তেজগাঁও থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ। গ্রেফতারকৃতরা হচ্ছেন- মো. ইউনুছার রহমান (৪০) ও মোঃ নাসির (৪০)।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, গ্রেফতারকৃতরা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রলোভন ও ভূয়া নিয়োগপত্র দেখিয়ে হাছিবুল রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় ১৬ নভেম্বর একটি মামলা রুজু হয়। এরপর বাদীর দেয়া তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে পুলিশ। সোমবার রাতে দারুস সালাম থানার বাগবাড়ির বারোআনি পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন জেলার যুবকদেরকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা