জাতীয়

জাতীয় পার্টি গণমানুষের প্রত্যাশা পূরণ করবে : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, রাস্তা-ঘাট, পুল-কালভার্ট বা বড় বড় অট্টালিকা নির্মাণ অবশ্যই উন্নয়ন, কিন্তু সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই প্রকৃত উন্নয়ন। দেশের মানুষ দারিদ্র্য, বৈষম্য, দলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস ও বেকারত্ব থেকে এখনো মুক্তি পায়নি।

তাই দেশের মানুষের মুক্তি সংগ্রাম এগিয়ে নিতেই জাতীয় পার্টির রাজনীতি। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে বাংলাদেশ জনদলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, অনেক মানুষ টাকার অভাবে সন্তানের চিকিৎসা করতে পারে না, আবার অনেকেই হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। সুশাসন নিশ্চিত হলে কোনো মানুষ বঞ্চিত হতে পারে না। আইনের শাসনের অভাবে রাস্তায় বের হলেই মানুষ খুন, গুম ও ধর্ষণের শিকার হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুশাসন এবং রাষ্ট্রের সকল স্তরে জবাবদিহি নিশ্চিত করে জাতীয় পার্টি গণমানুষের প্রত্যাশা পূরণ করবে বলেও জানান জিএম কাদের।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম, রেজাউল ইসলাম ভূঁইয়া। উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব ফকরুল আহসান শাহজাদা, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক এমএ রাজ্জাক খান, যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা