জাতীয়

মুজিববর্ষের অনুষ্ঠানে ঢাকায় আসবেন এরদোগান

নিজস্ব প্রদিবেদক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে স্বশরীরে বাংলাদেশ সফরে আসতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান ।

বুধবার (২৮ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান। ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের কাছে বাংলাদেশের জন্য উপহার হিসেবে করোনা ভাইরাস প্রতিরোধক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন।

দেশটির পক্ষ থেকে ১০ হাজার পিস করে এন-৯৫ মাস্ক, গাউন, কাভারঅল, ২০টি করে ভেন্টিলেটর মনিটর, স্ট্যান্ড সেটসহ বেশ কিছু করোনা সামগ্রী দেওয়া হয় বাংলাদেশকে। এ সময় দুদেশের বাণিজ্যিক সম্পর্ক ২ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর ব্যাপারে আশাবাদের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

উপহার সামগ্রী দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানিয়ে ড. এ কে আব্দুল মোমেন বলেন, আগামী ডি-৮ সম্মেলন বা মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসতে পারেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ জন্য আমরা খুব আনন্দিত। তিনি বলেন, কিছুদিন আগে আমি তুরস্ক সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট সঙ্গে সাক্ষাৎ করি। তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো বৃদ্ধি করতে বদ্ধপরিকর।

বাংলাদেশের সঙ্গে তুরস্ক দুই বিলিয়ন ডলারের বাণিজ্য বাড়াতে চায় জানিয়ে আব্দুল মোমেন বলেন, তুরস্কের নতুন মিশন উদ্বোধনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসবেন। এর আগেও তুরস্ক চারবার করোনা চিকিৎসা সামগ্রী বাংলাদেশকে দিয়েছে। তবে এবার তুরস্কের রাষ্ট্রপতি বিশেষ করে এ উপহার দিয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা