সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সীমিত করায় বাংলাদেশ থেকে পরিচালিত ৫১টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট ব্যাহত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ৫ হাজার ৪১৮ জন যাত্রী।
সোমবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বেবিচক জানায়, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে ১২টি সরাসরি (ডিরেক্ট) এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট।
সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সর্বোচ্চ ৪টি, সৌদি এয়ারলাইনসের ৩টি, রিয়াদ এয়ারওয়েজের ৩টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে ক্ষতিগ্রস্ত ৩৯টি ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি ১৬টি রয়েছে ইন্ডিগো এয়ারলাইনসের। এ ছাড়া এমিরেটস এয়ারলাইনসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালাম এয়ারের ৩টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট ব্যাহত হয়েছে।
সান নিউজ/হেনা