জাতীয়

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬ জন। তবে একই সময়ে নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ অক্টোবর সকাল ৮টা থেকে ৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ২৯৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ৬০ জনকে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৯ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ১ হাজার ২৩৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯৭ হাজার ৭২২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮ জন। একই সময়ে মোট ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ঢাকার বাসিন্দা। তবে এই সময়ে নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০২ জন।

অন্যদিকে, জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬-এর আওতায় ৫ অক্টোবর পর্যন্ত নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে মোট ২ কোটি ৩ লাখ ৪৬ হাজার ২৫৩ জনকে টিকা দেওয়া হয়েছে। এতে মোট টিকাদান কাভারেজ দাঁড়িয়েছে ১১২ দশমিক ৯ শতাংশ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

টেকনাফ সীমান্তে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ পূর্বশত্রুতা ও আধি...

তুরস্কের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব বাংলাদেশের

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আ...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

ফরাসিরা ফুলব্যাক সংকটে

ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে বসার পর থেকেই দলের একটি দুর্বল দিক নিয়ে বেশ...

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে চিকিৎসা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা