জাতীয়

ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগ বিভাগে ৩৫ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, মতিঝিল বিভাগে ৫৪ জন, তেজগাঁও বিভাগে ৬১ জন, মিরপুর বিভাগে ৮১ জন, গুলশান বিভাগে ২৫ জন, উত্তরা বিভাগে ৪৮ জন ও গোয়েন্দা বিভাগে ১৬ জন রয়েছে।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার, ৪ রাউন্ড রিভলভারের গুলি, ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৩২৪টি মোবাইলফোন, ৯টি মোবাইল ট্যাব, ৬টি ট্রাঙ্ক ও ৯ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়েছে। এ ছাড়া, একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

তেল স্থাপনায় হামলার জেরে ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনে আবারও তীব্র হয়েছে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের সংঘাত। সৌদি আরবের একটি...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ, শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম প্রথিতযশা ব্যক্তিত্ব, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা