জাতীয়

পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে ২৯১ কোম্পানির শেয়ার দর

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। রোববার (৪ অক্টোবর) সূচকের বড় পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন।

বাজারের লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৬টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ২৯১টির দর কমেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ৮৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৯ শতাংশ কমে ৫ হাজার ৪৮২ দশমিক ৩৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসই-৩০ সূচক ১৮ দশমিক ১০ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৭ শতাংশ কমে ২ হাজার ৮৫ দশমিক ২৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ দশমিক ৪৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৬ শতাংশ কমে ১ হাজার ৮৯ দশমিক ৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনশেষে ডিএসইতে মোট ৫৪২ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন মোট ১৭ কোটি ১২ লাখ ২৮ হাজার ৮৮৮টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেনের মাধ্যমে মোট ১ লাখ ৭১ হাজার ৯০৭টি ট্রেড সম্পন্ন হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

গানের কথায় স্বপ্ন বুনছেন ফকির রায়হান

বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের সন্তান রাইসুল ইসলাম। সংগীতজগতে যিনি &lsquo...

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ পদত্যাগের ঘোষণা দেয়া সেই   বিএনপি নেতা গ্রেপ্তার

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’- ফেসবুকে এমন স...

দেশের বিভিন্ন জেলায় বিজিবির কড়া নজরদারি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশ...

বিশ্ববাজারে ফের ব্যারেলপ্রতি তেলের দাম ছুঁইছুঁই ৯৫ ডলার!

এক নজরে | তেলের বাজারে নতুন চাপ ■ মধ্যপ...

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

‘ভারতও শেখ হাসিনার পাগলামি বুঝতে পারছে’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে...

সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী

আসন্ন ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও নাশকতার আশঙ্কায় দেশজুড়ে নিরাপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা