জাতীয়

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা করা হবে। স্ব-স্ব প্রতিষ্ঠান যারা সন্দেহভাজন অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কোনো মামলা করেনি তাদেরকে অবিলম্বে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) পুঁজিবাজারের সন্দেহভাজন অর্থ পাচারকারীদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মানিলন্ডারিং-সংক্রান্ত ওয়ার্কিং কমিটির এক ভার্চুয়াল সভায় পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার কৌশল নির্ধারণ এবং মামলা দায়েরের বিষয়ে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান, দুর্নীতি দমন কমিশন (দুদক), আইন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড ও বিএসইসির প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, দেশ থেকে অর্থপাচারের বিষয়ে তথ্য সংগ্রহ ও পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে সন্দেহভাজন বা অভিযুক্ত পাচারকারীর বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে সুনির্দিষ্ট মামলা থাকা প্রয়োজন। এতে করে পাচারকৃত অর্থের বিষয়ে তথ্য সংগ্রহ ও তা ফিরিয়ে আনার ক্ষেত্রে দায়েরকৃত মামলা সহায়ক ভূমিকা রাখতে পারে।

বৈঠক থেকে জানা যায়, ইতোমধ্যে সুইজারল্যান্ড, কানাডা ও আরব আমিরাত মানিলন্ডারিং আইনে সন্দেহভাজন বা অভিযুক্ত পাচারকারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়েরের জন্য বাংলাদেশকে পরামর্শ এবং এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছে।

এই তিন দেশে সবচেয়ে বেশি অর্থ পাচার হয় বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে এই তিন দেশের কর্তৃপক্ষের সাথে আলোচনাকালে তারা বাংলাদেশকে সন্দেহভাজন মুদ্রা পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে তার কপি তাদের দেয়ার জন্য পরমর্শ দিয়েছে।

এ ক্ষেত্রে দেশ তিনটি সন্দেহভাজন অর্থ পাচারকারীর সুনির্দিষ্ট নাম ও তথ্য চেয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক কর্মকর্তা বলেছেন, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে তথ্য প্রাপ্তি এবং যে দেশে পাচার করা হয়েছে সে দেশের সাথে সমন্বয় বা পারস্পরিক সহযোগিতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিন্তু আইনগত জটিলতা ও ভিন্ন ধরনের আইনের কারণে এ ক্ষেত্রে কাঙ্খিত সহযোগিতা অনেক সময় পাওয়া যায় না। তবে মানি লন্ডারিং আইনে সন্দেহভাজন বা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা থাকলে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে তা সহায়ক ভূমিকা রাখতে পারে।

প্রসঙ্গত, দেশে অর্থ পাচারের বিষয়ে পুলিশ বাহিনী ও দূর্নীতি দমন কমিশন কর্তৃক কয়েকটি মামলা করা হলেও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এ বিষয়ে কোনো মামলা দায়ের করেনি। ইতোপূর্বে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ উদ্ধারের উপায় সংক্রান্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক বৈঠকে পাচার হওয়া অর্থ উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের দূতাবাসগুলোকে উদ্যোগ নেয়ার পরামর্শ দেয়া হয়েছিল।

এ বিষয়ে অগ্রগতি জানতে চাইলে সূত্র জানায়, অর্থ পাচার রোধ ও তা ফিরিয়ে আনার বিষয়টি একটি যৌথ ও সমন্বিত উদ্যোগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা রাখছে এবং অর্থ মন্ত্রণালয় নীতিগত সহায়তা দিচ্ছে। এ ছাড়া বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), আইন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড ও ব্যাংকগুলোর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে সংশ্লিষ্ট প্রতিটি সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পরামর্শ দেয়া হয়েছে।

জানা যায়, করোনা পরিস্থিতির কারণে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সদস্য দেশগুলোর পারফরম্যান্স নিয়ে এশিয়া প্যাসেফিক গ্রুপ অন্ মানিলন্ডারিংয়ের (এপিজি) বৈঠকটি বাতিল করা হয়েছে। বৈঠকটি আগামী বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে পারে। তবে এখনো তারিখ নির্ধারিত হয়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) ট্রেড-রিলেটেড ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লোজ ইন ১৩৫ ডেভেলপিং কান্ট্রিজ : ২০০৮-১০১৭ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী অবৈধভাবে অর্থপাচারকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৩তম।

বাংলাদেশ থেকে প্রধানত ১০টি দেশে অর্থ পাচার হয়ে থাকে। এসব দেশের তালিকায় রয়েছে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, হংকং, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কেইম্যান আইল্যান্ডস ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস।

সান নিউজ/ এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

‘মাদক ছাড়ো, নয় দৌলতখান ছাড়ো’-সচেতনতায় বিএনপির লিফলেট বিতরণ

মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে ভোলার দৌলতখান উপজেলার মদ...

অস্থিরতা কাটিয়ে ছন্দে ফিরেছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল

দীর্ঘদিনের শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে সাভার ও আশ...

নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে নওগাঁয় অনির্দিষ্টকালে...

সাভার-আশুলিয়ায় ২ বাসে আগুন, পুলিশ ছাউনিতে পেট্রোল বোমা

ঢাকার অদূরে সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে দুর্বৃত্তদের নাশকতামূলক তৎপরতায় দুটি...

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী পৌরসভা গেটের সামনে যাত্রীবিহীন দাঁড়িয়ে থাকা আনন্দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা