বক্তব্য রাখেন কারা মহাপরিদর্শক সৈয়দ মো. মোতাহের হোসেন।
জাতীয়

কারাগার ভেঙে পালানো ৬৯০ বন্দি এখনো অধরা, দুই জঙ্গিও পলাতক

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগারে সংঘটিত হামলা ও ভাঙচুরের সুযোগে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দির মধ্যে ৬৯০ জন এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। তাদের মধ্যে দুইজন জঙ্গি বন্দিও এখনো পলাতক।

মঙ্গলবার (১৮ আগস্ট) কারা অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক সৈয়দ মো. মোতাহের হোসেন।

কারা মহাপরিদর্শক জানান, ২০২৪ সালে বিভিন্ন কারাগার থেকে মোট ২ হাজার ২৪৭ বন্দি পালিয়ে যায়। এর মধ্যে এখন পর্যন্ত ৬৯০ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তিনি বলেন, নরসিংদী কারাগার থেকে একসঙ্গে ৮২৬ বন্দি পালিয়ে গিয়েছিল। তাদের মধ্যে ১৬৬ জনের তথ্য বর্তমানে কারা কর্তৃপক্ষের কাছে পাওয়া যাচ্ছে না।

কারাগার থেকে মোট নয়জন জঙ্গি বন্দি পালিয়ে যাওয়ার তথ্য জানিয়ে সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, তাদের মধ্যে ছয়জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ জুয়েল নামে একজন জঙ্গি গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে আরও দুই জঙ্গি পলাতক রয়েছেন।

দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার তুলনায় দ্বিগুণেরও বেশি বন্দি রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান কারা মহাপরিদর্শক।

তিনি বলেন, দেশে বর্তমানে ৬০টি জেলা কারাগার ও ১৫টি কেন্দ্রীয় কারাগার রয়েছে। এসব কারাগারে মোট ৪৫ হাজার বন্দি রাখার সক্ষমতা থাকলেও বর্তমানে বন্দির সংখ্যা প্রায় ৯৮ হাজার।

কারা মহাপরিদর্শক বলেন, কারা প্রশাসনের লক্ষ্য শুধু কারাগার পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের জন্য আধুনিক ও কার্যকর সংশোধনমূলক সেবা ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। একই সঙ্গে কারা কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা, মর্যাদা ও কল্যাণকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

কারাগারের ভেতরে মাদক প্রবেশ এবং এর সঙ্গে কারারক্ষীদের কেউ কেউ জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে কারা মহাপরিদর্শক বলেন, মাদক ও আর্থিক দুর্নীতির বিরুদ্ধে কারা অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে।

তিনি জানান, গত দুই বছরে মাদক ও সংশ্লিষ্ট অপরাধের কারণে ২১ জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এবং ৮২ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ৮৭০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। বিভিন্ন ধরনের ছোটখাটো অপরাধের কারণে আরও ৩০৩ জনকে অন্য বিভাগে বদলি করা হয়েছে।

কারা মহাপরিদর্শক আরও বলেন, কোনো কারারক্ষী মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হচ্ছে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা