ছবি: সংগৃহিত
জাতীয়
মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু বেশি

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন

নিজস্ব প্রতিবেদক

গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫৩৯ জন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ১০৯ জন প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল দুর্ঘটনায়।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানের স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিভাগভিত্তিক হিসাবে জুলাই মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ১২৬টি দুর্ঘটনায় ১০৬ জন নিহত এবং ১৪৬ জন আহত হয়েছেন।

ঢাকা বিভাগে ১০৪টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০১ জন এবং আহত হয়েছেন ১২২ জন। এছাড়া রাজশাহী বিভাগে ৫৬টি দুর্ঘটনায় ৫৭ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন।

অন্যদিকে, খুলনা বিভাগে ৪২টি দুর্ঘটনায় ৩৯ জন নিহত ও ৮৬ জন আহত হয়েছেন। বরিশালে ২১টি দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছেন।

সিলেট বিভাগে ১৭টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। রংপুরে ৫০টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। ময়মনসিংহ বিভাগে ২৫টি দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

বিআরটিএর তথ্য অনুযায়ী, জুলাই মাসের দুর্ঘটনাগুলোতে মোট ৬৭৩টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে মোটরসাইকেল ছিল ১২৪টি, ট্রাক বা কাভার্ডভ্যান ১৪২টি, বাস বা মিনিবাস ১০৬টি, পিকআপ ৩৫টি, সিএনজি অটোরিকশা ৫৭টি এবং অন্যান্য যানবাহন ছিল ১০১টি।

যানবাহনভিত্তিক নিহতের হিসাবে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি ১০৯ জনের মৃত্যু হয়েছে। এরপর অন্যান্য যানবাহনের দুর্ঘটনায় ৯১ জন, ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৫৬ জন এবং বাস বা মিনিবাস দুর্ঘটনায় ৪৫ জন নিহত হয়েছেন।

এ ছাড়া অটোরিকশা দুর্ঘটনায় ৪০ জন, পিকআপ দুর্ঘটনায় ১৬ জন, ইজিবাইক দুর্ঘটনায় ১৫ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ১৪ জন, ভ্যান দুর্ঘটনায় ১২ জন এবং মোটরকার বা জিপ দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় মোট ৪১৮ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৫৩৯ জন।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা