ছবি: সংগৃহিত
জাতীয়

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা

নোয়াখালী প্রতিনিধি

বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার সঙ্গে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এতে নোয়াখালীর মূল ভূখণ্ডের সঙ্গে নৌপথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্বীপ উপজেলা হাতিয়া।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে দুই পাড়ে যাত্রী ও পণ্যবাহী পরিবহন আটকে পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

সকাল থেকে নলচিরা ও চেয়ারম্যান ঘাটে অসংখ্য যাত্রীকে অপেক্ষা করতে দেখা যায়। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ায় আগে থেকে তথ্য না পেয়ে ঘাটে এসে আটকা পড়েন অনেক যাত্রী। নদী উত্তাল ও প্রবল ঢেউ থাকায় সি-ট্রাক, ফেরি কিংবা স্পিডবোট—কোনোটিই চলাচল করেনি।

হাতিয়া-চেয়ারম্যান ঘাট নৌপথের ফেরি মহানন্দার মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৩ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

ট্রলার মালিক সমিতির সদস্য মো. নাজিম উদ্দিন বলেন, বাতাসের তীব্রতা ও নদীতে প্রবল ঢেউ থাকায় ঝুঁকি এড়াতে সব ধরনের ট্রলার চলাচল বন্ধ রাখা হয়েছে।

হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চেয়ারম্যানঘাট-নলচিরা রুটসহ হাতিয়ার সব ধরনের সরকারি নৌযান চলাচল স্থগিত রয়েছে।

নোয়াখালী জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলায় টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, হাতিয়া বর্তমানে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেতের আওতায় রয়েছে। সাগর ও নদী প্রচণ্ড উত্তাল থাকায় নিরাপত্তার স্বার্থে সকাল থেকে সব ধরনের যাত্রীবাহী ও পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা