ছবি: সংগৃহিত
জাতীয়

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

সান নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তিনি বলেছেন, অলি আহমদ ‘বুড়ো বয়সে ভীমরতি’ রোগে ভুগছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ফজলুর রহমান এসব মন্তব্য করেন।

সাক্ষাৎকারে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নকে কীভাবে দেখছেন—এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, অলি আহমদের মতো একজন মানুষ যদি মানসিকভাবে সুস্থ ও রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতেন, তাহলে এমন একজন রাষ্ট্রপতি প্রার্থী হতেন না, যার জয়ের কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, ‘কিছু বেইমান থাকবে, যারা পট পরিবর্তন করবে, যারা পক্ষ পরিবর্তন করবে। আমি ওই অবস্থানে এখন অলি আহমদ সাহেবকে দেখি। এর বেশি আর তাকে অপমান করে কোনো কথা বলতে চাই না। বুড়ো বয়সে ভীমরতি যাকে বলা হয়, উনি সেই রোগে ভুগছেন।’

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা নেই দাবি করে ফজলুর রহমান বলেন, তাদের সর্বোচ্চ ভোট হবে ৭৫ বা ৭৬টি। বিপরীতে অন্যদের কাছে রয়েছে ২২৫টি ভোট। ফলে অলি আহমদের রাষ্ট্রপতি প্রার্থী হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ফজলুর রহমান আরও বলেন, ‘আমি এখন আর তাকে মুক্তিযুদ্ধের কেউ মনে করি না।’

বিএনপির পক্ষ থেকে দুজন মনোনয়নপত্র গ্রহণ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি। তিনি বলেন, অনেকে প্রধানমন্ত্রীকে তারুণ্যের প্রতীক বললেও এখন তিনি আর শুধু তারুণ্যের প্রতীক নন, বরং অভিজ্ঞতার প্রতীক।

ফজলুর রহমানের ভাষ্য, বিএনপির স্থায়ী কমিটি তার ওপর দায়িত্ব দিয়েছে এবং তিনি সঠিক সময়ে নির্ভুল ও নির্ভীকভাবে সিদ্ধান্ত নেবেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা