তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহিত
জাতীয়

হাসিনার পালানোর কারণ জানালেন তথ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক

জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়ে রাষ্ট্রীয় ক্ষমতাকে অপ্রতিরোধ্য মনে করাই শাসকগোষ্ঠীর বড় ভুল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এই কারণেই ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন।

শুক্রবার (৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক প্রদর্শনী বিতর্ক, প্যানেল আলোচনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, স্বাধীনতার পর মানুষের প্রত্যাশা ছিল এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি মানুষের মর্যাদা, গণতান্ত্রিক অধিকার ও সাম্য নিশ্চিত হবে। তবে সেই আকাঙ্ক্ষা পুরোপুরি বাস্তবায়িত না হওয়ায় বিভিন্ন সময়ে জনগণকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রামে নামতে হয়েছে।

তিনি বলেন, কোনো দেশে গণআকাঙ্ক্ষা তৈরি হওয়ার পর শাসকগোষ্ঠী যদি তা বুঝতে ব্যর্থ হয় এবং রাষ্ট্রীয় শক্তির ওপর নির্ভর করে নিজেদের অপরাজেয় মনে করে, ইতিহাস বারবার তাদের সেই ভুলের পরিণতি দেখিয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, সর্বশেষ এই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন। এর মধ্য দিয়ে বাংলাদেশের একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে এবং নতুন সম্ভাবনার সূচনা হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, এত রক্ত, সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ কতটা এগোতে পেরেছে, সেটিই এখন বড় প্রশ্ন। গণতান্ত্রিক রূপান্তর কতটা বেগবান, কতটা সঠিক এবং কোন পথে এগোচ্ছে এসব বিষয় নিয়ে আরও বিতর্ক হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, বাস্তব বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় বিতর্কের সংস্কৃতি গড়ে না ওঠা বাংলাদেশে গণতন্ত্র সংকটের অন্যতম কারণ। এ কারণে ডিবেটিং সোসাইটির মতো সংগঠনের কার্যক্রমকে সাংস্কৃতিক আন্দোলনে পরিণত করা প্রয়োজন।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, প্রায় অর্ধশতাব্দী ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনীতিকে ইবাদতের মতো চর্চা করেছেন এবং ভবিষ্যতেও তা চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। রাষ্ট্রের বিভিন্ন কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার যথাযথভাবে সম্পন্ন করতে সময় দেওয়ার প্রয়োজন রয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা