ছবি: সংগৃহিত
জাতীয়

অধিবেশন না থাকলে ওকালতি করি: ফজলুর রহমান

সান নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, প্রবীণ আইনজীবী ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও তিনি নিয়মিত আইন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। সংসদ অধিবেশন না থাকলে আদালতে ওকালতি করেন বলে জানান তিনি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পেশাগত জীবন নিয়ে এসব কথা বলেন ফজলুর রহমান।

তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রতি সপ্তাহে নির্বাচনি এলাকায় যেতে হয়। সপ্তাহে কয়েক দিন এলাকায় থাকলে সংসদ সদস্য হিসেবে পাওয়া বেতন-ভাতার বড় অংশই খরচ হয়ে যায়। তাই সংসদ অধিবেশন না থাকলে তাকে আইন পেশায় ফিরতে হয়।

ফজলুর রহমান বলেন, সংসদ বিকেলে বসলে তিনি সকালে আদালতের কাজ করেন। আইন পেশার সঙ্গে যুক্ত না থাকলে তার সংসার চালানো কঠিন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

নিজের স্ত্রী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখার ভূমিকা প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, তিনি শুধু জীবনসঙ্গী নন, বরং তার রাজনৈতিক ও পেশাগত জীবনের অন্যতম প্রধান সহযোগী।

স্ত্রীর রাজনৈতিক ও পেশাগত কর্মকাণ্ড তুলে ধরে তিনি জানান, অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা দীর্ঘদিন ধরে রাজনীতি ও আইন পেশার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভাইস চেয়ারম্যান এবং অতীতে বার অ্যাসোসিয়েশন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। প্রায় দুই দশক আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন।

স্ত্রীর রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে ফজলুর রহমান বলেন, তিনি একজন সক্রিয় রাজনীতিক। শুধু তার স্ত্রী হিসেবে পরিচিত না থেকে দল ও মানুষের জন্য কাজ করার সুযোগ পাওয়া উচিত।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা