ছবি: সংগৃহিত
জাতীয়

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

অনলাইন ডেস্ক

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসীদের কর্মরত দেশের আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন এবং ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলতে হবে। পাশাপাশি পরিবার, বন্ধু ও পরিচিতজনের সঙ্গে ইতিবাচক যোগাযোগ বজায় রাখতে দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থলসংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে। একই সঙ্গে অপরিচিত ব্যক্তি, সন্দেহজনক লিংক, ফাইল বা বার্তা সম্পর্কে সতর্ক থাকতে এবং অনলাইন প্রতারণা বা ফিশিংয়ের ফাঁদ এড়িয়ে চলতে হবে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করতে এবং গুজব, ভুয়া তথ্য কিংবা উসকানিমূলক কনটেন্ট প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয় আরও বলেছে, সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ কোনো সংগঠন-সংশ্লিষ্ট পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য কিংবা প্রচার করা যাবে না। একই সঙ্গে আন্তর্জাতিক সংঘাত, বিশেষ করে ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েল বা এ ধরনের সংবেদনশীল ইস্যুতে কর্মরত দেশের আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে—এমন বিতর্কিত বা উসকানিমূলক পোস্ট থেকেও বিরত থাকতে হবে।

এ ছাড়া কর্মরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়া, যথাযথ যাচাই ছাড়া ব্যক্তি বা প্রতিষ্ঠানে অনুদান না দেওয়া এবং ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত লাভের প্রলোভন, সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সিভিত্তিক প্রতারণা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তাসংক্রান্ত স্থাপনার ছবি বা ভিডিও ধারণ বা প্রকাশ করা যাবে না। পাশাপাশি নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্যসহ ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা