ছবি: সংগৃহিত
জাতীয়

বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান

সান নিউজ ডেস্ক

দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে দায়িত্ব নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। মঙ্গলবার (২৮ জুলাই) বঙ্গভবনে তার প্রবেশ ও প্রথম দিনের দায়িত্ব পালন উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ সামরিক ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার।

বঙ্গভবনের মূল ফটকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শোভাযাত্রা পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানিয়ে মূল ভবনের প্রবেশদ্বার পর্যন্ত এসকর্ট করে নিয়ে যায়। এরপর বঙ্গভবনের সামরিক সচিব, প্রধান কার্যালয়ের সচিব ও প্রেস সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে তাকে বরণ করেন।

পরে ‘ক্রিডেনশিয়াল গ্রাউন্ডে’ সেনা, নৌ ও বিমানবাহিনী এবং পিজিআরের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তাকে প্রথাগত ‘গ্র্যান্ড গার্ড অব অনার’ প্রদান করে। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বঙ্গভবনের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সংশ্লিষ্টরা জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব ও কার্যক্রমে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যেই স্বাভাবিক নিয়মে চলছে বঙ্গভবনের কার্যক্রম। প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতেও স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং সব আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টার মধ্যে তার বঙ্গভবন ত্যাগ করার কথা রয়েছে।

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা