ছবি: সংগৃহিত
জাতীয়

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

অনলাইন ডেস্ক

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফেজ ৩ বা তার ওপরে) রয়েছে, যাদের মধ্যে প্রায় চার লাখ ৮৩ হাজার মানুষ অতি সংকটজনক বা জরুরি অবস্থায় (আইপিসি ফেজ ৪) জীবনযাপন করছে। চলতি মে থেকে আগস্ট পর্যন্ত এই পরিস্থিতি বিদ্যমান বলে জানা গেছে।

আশঙ্কা করা হচ্ছে, আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হতে পারে—তখন খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা মানুষের সংখ্যা বেড়ে এক কোটি ৮১ লাখে পৌঁছাতে পারে, যাদের মধ্যে সাত লাখ ৮৭ হাজার মানুষ থাকবে চরম জরুরি অবস্থায়। দেশের ১০ কোটি ২০ লাখ মানুষের ওপর পরিচালিত জাতিসংঘের এক যৌথ সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে, যা সম্প্রতি ঢাকায় খাদ্য মন্ত্রণালয়ের এফপিএমইউ-এর নেতৃত্বে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রকাশ করা হয়। এফএও, ডব্লিউএফপি, অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার, সেভ দ্য চিলড্রেন ও গেইনসহ একাধিক সংস্থা এই সমীক্ষায় অংশ নেয়।

বিশ্লেষণে দেখা যায়, পার্বত্য চট্টগ্রাম, হাওর অঞ্চল, কিছু উপকূলীয় জেলা এবং কক্সবাজার-ভাসানচরের রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে এই সংকট সবচেয়ে তীব্র। প্রতিকূল আবহাওয়া, ঘন ঘন বন্যা, মূল্যস্ফীতি এবং জ্বালানি-খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার বিঘ্নের কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়াকেই এই পরিস্থিতির মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী বলেছেন, এই তথ্যভিত্তিক বিশ্লেষণের ভিত্তিতে সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ও প্রান্তিক মানুষের সক্ষমতা বাড়াতে আরও কার্যকর পদক্ষেপ নেবে। খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা ও এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন। এফএও প্রতিনিধি ড. জিয়াওকুন শি জলবায়ু সহনশীল কৃষিতে বিনিয়োগের আহ্বান জানান, আর ডব্লিউএফপি প্রতিনিধি কোকো উশিয়ামা জানান, বন্যাপ্রবণ এলাকায় তাদের সংস্থা ইতিমধ্যে পূর্বাভাসভিত্তিক সহায়তা কার্যক্রম শুরু করেছে।

আলোচনায় অংশগ্রহণকারীরা জরুরি খাদ্যসহায়তা, জলবায়ু সহনশীল কৃষি পুনর্গঠন, জীবিকা পুনরুদ্ধার এবং দুর্যোগ পূর্বাভাস ব্যবস্থার আধুনিকায়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা