জাতীয়

চীনে সফর শেষে বেইজিংয়ের পথে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় দালিয়ান থেকে আধুনিক হাই-স্পিড বা বুলেট ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।

এর আগে তিনি দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি গুরুত্বপূর্ণ প্ল্যানারি সেশনে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন। স্থানীয় সময় সকাল ৯টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক এই অধিবেশন শুরু হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও শীর্ষ নেতারা অংশ নেন।

এতে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহসহ আরও অনেক বিশিষ্ট নেতা।

সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসব আলোচনায় দ্বিপাক্ষিক সহযোগিতা, অর্থনৈতিক অংশীদারত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

এছাড়া অধিবেশনের বিরতিতে বিশ্বনেতারা একটি যৌথ ফটোসেশনে অংশ নেন, যেখানে প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার (২২ জুন) চীনের দালিয়ান শহরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সান নিউজ/ কেএনআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা