জাতীয়

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন

সান নিউজ ডেস্ক

গত মে মাসে দেশে ৫৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭০৫ জন।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানের স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ৯ জুন স্বাক্ষরিত প্রতিবেদনটি ১১ জুন অনলাইনে প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ১৪৮টি দুর্ঘটনায় ১৫২ জন নিহত এবং ২৮০ জন আহত হয়েছেন।

চট্টগ্রাম বিভাগে ১৪৪টি দুর্ঘটনায় ১৩৩ জন নিহত ও ১১৪ জন আহত হয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৭০টি দুর্ঘটনায় ৭৭ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন। খুলনা বিভাগে ৫৬টি দুর্ঘটনায় ৫৬ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছেন। বরিশাল বিভাগে ২৮টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। সিলেট বিভাগে ৩৩টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। রংপুর বিভাগে ৬৫টি দুর্ঘটনায় ৬৬ জন নিহত ও ৬২ জন আহত হয়েছেন। ময়মনসিংহ বিভাগে ৩১টি দুর্ঘটনায় ৪১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

যানবাহনভিত্তিক নিহতের হিসাবে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি ১৫৯ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া মোটরকার বা জিপ দুর্ঘটনায় ১০ জন, বাস বা মিনিবাস দুর্ঘটনায় ৫৪ জন, ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৮৫ জন, পিকআপ দুর্ঘটনায় ৩০ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় ৫ জন, অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৬ জন, ভ্যান দুর্ঘটনায় ১৬ জন, ট্রাক্টর দুর্ঘটনায় ৮ জন, ইজিবাইক দুর্ঘটনায় ১৭ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ৩৪ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৫০ জন ও অন্যান্য যান দুর্ঘটনায় ১১২ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৮৬ জন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা