জাতীয়

তাপদাহে স্বস্তির বার্তা, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে চলমান তীব্র গরমের মধ্যে কিছুটা স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দেশের কয়েকটি অঞ্চলে যে মৃদু তাপপ্রবাহ বইছে, তা আরও কিছুদিন স্থায়ী হলেও শিগগিরই বৃষ্টিপাত বাড়তে পারে, ফলে তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আগামী ৩ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে এর পর থেকেই আবহাওয়ার পরিস্থিতিতে পরিবর্তন আসার ইঙ্গিত মিলছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ২ জুন সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বেশ কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকাতেও অস্থায়ীভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৪ জুন থেকে পরিস্থিতি আরও পরিবর্তিত হতে পারে। এ সময় দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে অধিকাংশ এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য বিভাগগুলোতেও মাঝারি মাত্রার বৃষ্টিপাত দেখা যেতে পারে।

এছাড়া ৫ জুনের পরও বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে করে দিনের তাপমাত্রা কিছুটা কমে ৩২ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং রাতের তাপমাত্রাও কিছুটা কম অনুভূত হবে।

আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টিপাত দেশের মানুষকে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি এনে দিতে পারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা