জাতীয়

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: প্রধান নির্বাচন কমিশনার

সান নিউজ অনলাইন

এবার কোনে পাতানো নির্বাচন হবে না মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন সবার জন্য লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, যেসব প্রার্থী তাদের মনোনয়ন বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন, সেসব আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে। এ ক্ষেত্রে কারও প্রতি পক্ষপাত করা হবে না। নির্বাচন কমিশন ন্যায়বিচারে বিশ্বাস করে এবং প্রত্যেক আবেদনকারীই কমিশনের কাছ থেকে ন্যায্য বিচার পাবেন বলে আশ্বস্ত করেন তিনি।

সিইসি আরও বলেন, আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ। প্রতিটি আবেদন গভীরভাবে পর্যালোচনা করে আইনসম্মত সিদ্ধান্ত দেওয়া হবে।

এদিকে, আপিল কার্যক্রমের চতুর্থ দিনেও দেশের বিভিন্ন এলাকা থেকে আবেদনকারীরা নির্বাচন কমিশনে আসছেন। গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া আপিল গ্রহণ চলবে আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আপিল আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ এ অবস্থিত অডিটরিয়ামে অনুষ্ঠিত হতে পারে।

এর আগে গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বুধবার জমা পড়ে ১৩১টি, মঙ্গলবার ১২২টি এবং প্রথম দিন সোমবার ৪১টি আবেদন গ্রহণ করা হয়।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা