‘যে কোনো দুর্যোগে বাংলাদেশের পাশে থাকবে জাপান’  
জাতীয়

‘যে কোনো দুর্যোগে বাংলাদেশের পাশে থাকবে জাপান’  

নিজস্ব প্রতিবেদক :

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোন মহাদুর্যোগে বাংলাদেশের পাশে থাকবে জাপান।

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের বর্ষপূর্তিতে এক বার্তায় তিনি এ কথা বলেন।

জাপানের রাষ্ট্রদূত বলেন, আমি জাপানের রাষ্ট্রদূত হিসেবে অক্টোবর ২০১৯ বাংলাদেশে এসে দায়িত্ব পালনের এক বছর অতিবাহিত করেছি।

২০১৯ অর্থবছরে দ্বিপাক্ষিক উন্নয়নের দিক নিয়ে আলোচনা করলে দেখা যায় বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠক এবং আলোচনাগুলোতে দু’দেশের অনেক বিষয়ে অগ্রগতি হয়েছে। গত বছরের অক্টোবরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং মিসেস হামিদ জাপানের নতুন সম্রাট নারুহিতোর পদ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান একই মাসে জাপান সফর করেছেন। ২০১৯ সালের রাগবি বিশ্বকাপ অনুষ্ঠানে যোগ দিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলও জাপান সফর করেছিলেন। ২০২০ সালের আগস্টে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে একটি টেলিফোন সংলাপ অনুষ্ঠিত হয়েছিলো।

রাষ্ট্রদূত বলেন, চলতি বছরের মার্চ মাস থেকে করোনা ভাইরাসের মহামারি অর্থনৈতিক গতিশীলতা, এবং সাংস্কৃতিক আদান প্রদানের ক্ষেত্রে ও যৌথ কার্যক্রমে প্রভাব ফেলেছে। কিন্তু এই মহাদুর্যোগের সময়েও মহামারির বিরুদ্ধে লড়াইয়ে জাপান বাংলাদেশকে সমর্থন অব্যাহত রেখেছে।

গত আগস্টে জাপান বাংলাদেশ সরকারকে (কোভিড-১৯) মোকাবেলায় জরুরি বাজেট সহায়তা ঋণ হিসেবে ৩৫ বিলিয়ন ইয়েন (প্রায় ৩৩ কোটি মার্কিন ডলার) দেওয়ার চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়াও, জাপান স্বাস্থ্যসেবা খাতে চিকিৎসা সরঞ্জাম এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে জরুরি সহায়তা দিয়েছে।

কোভিড-১৯ ছাড়াও, ২০২০ সালে লক্ষণীয়, বাংলাদেশের জন্য জাপানের অফিস্যিয়াল উন্নয়ন সহায়তা (ওডিএ)। এ ক্ষেত্রে আগস্টে সর্ববৃহৎ বার্ষিক ওডিএ ঋণ প্যাকেজ ৩৩৮ বিলিয়ন ইয়েন (প্রায় ৩.২ বিলিয়ন মার্কিন ডলার) স্বাক্ষরিত হয়েছিল।

এই বছরের ঋণের প্যাকেজে ঢাকা ম্যাস রর্যাপিড ট্রানজিট (এমআরটি), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বর্ধিতকরণ, যমুনা রেলওয়ে সেতু নির্মাণ, এবং চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে উন্নয়নসহ বৃহৎ উন্নয়নসহযোগী ।

জাপান গভীর সমুদ্র বন্দর নির্মাণের পাশাপাশি সকল বৃহৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পসমূহ বাংলাদেশী শিল্প বিকাশে ভবিষ্যতের প্রতীক হয়ে থাকবে এবং বাংলাদেশের উন্নয়নের জন্য সমর্থন অব্যাহত থাকবে। কারণ এটি বঙ্গোপসাগর এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সামগ্রিক স্থিতিশীলতার জন্য সরাসরিভাবে সহায়ক।

ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে, আমি উল্লেখ করে আনন্দিত যে, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০০ এর বেশি জাপানি সংস্থা কাজ করছে এবং গত ১০ বছরে এই সংখ্যা তিনগুণ বেড়েছে। জাপানের সরাসরি বিনিয়োগও গত ৮ বছরে দ্বিগুণ হয়েছে। আমি জাপান এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ আরও জোরদার করে ব্যবসায়িক পরিবেশ উন্নতির জন্য কাজ করতে ইচ্ছুক।

২০২০ সালে অনুষ্ঠিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। ২০২১ সাল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী। আরও আনন্দের সংবাদ ২০২২ সালে জাপান ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী পালন করা হবে।

এই মাইলফলকগুলোকে সুযোগ হিসেবে গ্রহণ করে, আমি জাপান এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন জোরদার করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো।

জাপান বাংলাদেশে ভ্রমণ/ বসবাসকারী জাপানি নাগরিকদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রাখছি। আমরা জাপান এবং বাংলাদেশের মধ্যে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।

সান নিউজ/এসেক/বিএস|Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা