‘যে কোনো অপরাধ দমনে সরকার কঠোর’
জাতীয়

‘যে কোনো অপরাধ দমনে সরকার কঠোর’

নিজস্ব প্রতিবেদক :

নারী নির্যাতনসহ দেশে যে কোনো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পূর্ণব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১১ অক্টোবর) বিআরটিসির সদর দফতরে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধকালে সাংবাদিকদের ওবায়দুল কাদের এ কথা বলেন।

সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, অপরাধীদের বিচারের নামে আন্দোলন করে সাধারণ মানুষের জানমালের ক্ষতি এবং দেশে সহিংসতা ছড়ালে তা কঠোর হাতে দমন করা হবে। সাম্প্রতিক ঘটে যাওয়া নারী নির্যাতনসহ যে কোনো অপরাধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বলেন, সরকার হটানোর নামে বিএনপির আন্দোলনের ওপর জনগণের কোনো আস্থা নেই। দেশের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপি বার বার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি একবার কোটা সংস্কার আন্দোলনের নামে, আবার শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে, জনগণের সাড়া না পেয়ে এখন ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলনের ওপর ভর করেছে।

কাদের বলেন, বিএনপি বিগত ১১ বছর সরকার পতনের নামে ষড়যন্ত্র করে আন্দোলনে ব্যর্থতার পরিচয় দিয়ে তাদের রাজনৈতিক দেউলিয়াত্ত্ব প্রকাশ করছে। তাদের নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশের গতিবিধির ওপর নজর রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এহছানে এলাহিসহ অন্যান্য কর্মকর্তারা।

সান নিউজ/এসকে/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা