ছবি: সংগৃহীত
জাতীয়

আজ থেকে গ্রাহকসেবা বন্ধ, বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ পদক্ষেপ

সান নিউজ অনলাইন 

বাংলাদেশ ব্যাংক রোববার থেকে সরাসরি গ্রাহকসেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া-ফাটা নোট পরিবর্তন এবং অটোমেটেড চালানসহ সকল ধরনের কাউন্টার সেবা বন্ধ থাকবে। মতিঝিলসহ দেশের সব ব্যাংক অফিসে একযোগে এই সেবা বন্ধ করা হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিশ্বের অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকও কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এসব সেবা প্রদান করে না। তাই কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তা ও সেবার কার্যকারিতা বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রাথমিক পরিকল্পনায় এসব সেবা ৩০ নভেম্বর থেকে কেবল মতিঝিল অফিসে বন্ধ করার কথা ছিল। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে সব অফিসে একযোগে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ঢাকার মতিঝিল ছাড়াও সদরঘাট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, রাজশাহী ও সিলেট অফিসে এসব সেবা প্রদান করা হতো।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর গ্রাহকসেবা যাতে নির্বিঘ্নভাবে চালু থাকে, সেজন্য তদারকি ও নজরদারি বাড়ানো হবে। সাধারণ গ্রাহকরা অনলাইনের মাধ্যমে ব্যাংকের বিভিন্ন সেবা ব্যবহার করতে পারবেন।

এই পরিবর্তনের ফলে সরাসরি কাউন্টারে নির্ভরশীল গ্রাহকদের জন্য বিকল্প ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধি করা হবে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা