ছবি: সংগৃহীত
জাতীয়

নৌকা মাটিতে নামানোরও দরকার নেই, নৌকা নৌকার জায়গায় থাকুক: মাসুদ কামাল

সান নিউজ অনলাইন 

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, “নৌকাকে বুকে তোলার দরকার নেই, মাটিতে নামানোরও দরকার নেই।” তার মতে, প্রতীক বা রাজনৈতিক আনুগত্য প্রদর্শনের নামে লোক দেখানো ভালোবাসার কোনো মূল্য নেই। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এই মন্তব্য করেন।

ভিডিওতে আলজেরিয়ার দূতাবাস থেকে জ্বালানি উপদেষ্টাকে নৌকা উপহার দেওয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে মাসুদ কামাল বলেন, “নৌকা নৌকার জায়গায় থাকুক, পানিতে, ব্যালট পেপারে বা দলীয় প্যাডে। ওটাকে বুকে তুলতে হবে কেন?”

তিনি বলেন, “জ্বালানি উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের সঙ্গে এই উপহারের মিল নেই, এই কথাটা কেন তার মাথায় এলো? এটা কোনো ব্যক্তিগত সংকীর্ণতা নয়, সমাজে যে ভয় বা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, সেটিই তাকে এমনভাবে ভাবতে বাধ্য করেছে।”

মাসুদ কামালের মতে, সমাজে এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে প্রতীক বা মত প্রকাশের কারণে মানুষ আক্রমণের শিকার হতে পারে। তিনি উদাহরণ টেনে বলেন, “ভারতে দেখা গেছে, কোনো বাড়িতে ফ্রিজে গরুর মাংস আছে শুনলেই মব হামলা করে। সেই উন্মত্ত জনতার ভয়ই আজ মানুষকে আতঙ্কিত করছে।”

রাজনৈতিক প্রতীক নিয়ে ‘অতি আনুগত্য’ প্রসঙ্গে তিনি স্মৃতিচারণ করে বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আমি এক ভদ্রলোককে চিনতাম, যিনি সব টকশোতে মুজিব কোট পরে আসতেন, বুকপিনে সোনার নৌকা লাগিয়ে রাখতেন। এখন তিনি দেশের বাইরে, কিন্তু তার বুকে আর নৌকা দেখি না। তাহলে কি তার মন থেকে নৌকা উঠে গেছে?”

তিনি যোগ করেন, “এগুলো লোক দেখানো ভালোবাসা। একসময় দেখবেন, সোনার তৈরি ধানের শীষ বা দাঁড়িপাল্লাও চলে আসবে। বুকপকেটে লাগিয়ে মানুষ দেখাবে, কে কত ভরি স্বর্ণে প্রতীক বানিয়েছে। কিন্তু এতে কোনো আন্তরিকতা নেই, কোনো মূল্যও নেই।”

শেষে মাসুদ কামাল বলেন, “নৌকাকে বুকে তোলার দরকার নেই, মাটিতে নামানোরও দরকার নেই। নৌকা নৌকার জায়গায় থাকুক- এটাই স্বাভাবিক।”

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা