ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
জাতীয়

গভীর সমুদ্র মৎস্য ও ফল রপ্তানিতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস এফএও মহাপরিচালকের

সান নিউজ অনলাইন 

বিশ্ব খাদ্য ফোরামে ইউনূসের সঙ্গে বৈঠকে কু দোংইউ বলেন “সহায়তা অব্যাহত থাকবে”

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-র মহাপরিচালক ড. কু দোংইউ বাংলাদেশের গভীর সমুদ্র মৎস্য আহরণ শিল্পের উন্নয়ন ও কৃষিজাত পণ্য-বিশেষ করে ফল রপ্তানি বাড়াতে তার সংস্থার অব্যাহত সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “আমরা আপনাদের সহায়তা অব্যাহত রাখব।”

সোমবার (রোম সময়) রোমে এফএও সদর দপ্তরে আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম এবং সংস্থাটির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

বৈঠকে ড. কু বাংলাদেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে ইউনূসের অবদানের প্রশংসা করেন এবং বাংলাদেশকে “উচ্চ সাফল্য অর্জনকারী দেশ” হিসেবে আখ্যায়িত করেন। তিনি জানান, প্রযুক্তিগত সহায়তা, উদ্ভাবন এবং দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতার মাধ্যমে এফএও বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে।

বৈঠকে অধ্যাপক ইউনূস তিনটি নির্দিষ্ট খাতে নতুন করে সহায়তার আহ্বান জানান:
১. গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও মাছ প্রক্রিয়াজাতকরণে সক্ষমতা বৃদ্ধি
২. ফল রপ্তানি সম্প্রসারণে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ উন্নয়ন
৩. ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা জোরদার করা

তিনি বলেন, “আমাদের পুরো সমুদ্র রয়েছে, কিন্তু আমরা মাছ ধরি অগভীর জলে। বিদেশি ট্রলারগুলো আমাদের জলসীমায় মাছ ধরে, অথচ আমরা প্রস্তুত নই।”

এর জবাবে ড. কু চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দিয়ে বলেন, বাংলাদেশ চীনা বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়ে গভীর সমুদ্রের মাছের মজুদ নিরূপণ ও টেকসই আহরণের কৌশল প্রণয়ন করতে পারে।

অধ্যাপক ইউনূস আরও জানান, চীন বাংলাদেশের আম, কাঁঠাল ও পেয়ারা আমদানিতে আগ্রহী। তিনি বলেন, ছোট কৃষকদের ফসল সংগ্রহোত্তর ক্ষতি কমাতে মোবাইল কোল্ড স্টোরেজ প্রযুক্তির উন্নয়ন এখন সময়ের দাবি।

জবাবে এফএও মহাপরিচালক বলেন, “উচ্চমূল্যের নগদ ফল উৎপাদন কৃষি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন, ১৯৮০-এর দশকে জাপানে ফল রপ্তানির মাধ্যমে চীন কীভাবে কৃষিতে সাফল্য অর্জন করেছিল।

বৈঠকে ২০২৬ সালে অধ্যাপক ইউনূসের শান্তিতে নোবেল বিজয়ের ২০ বছর পূর্তি উপলক্ষে উদযাপনের আগাম পরিকল্পনার কথাও জানান ড. কু।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা