জাতীয়

আইন উপদেষ্টার পদত্যাগ দাবি, আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছেড়েছেন জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা। এর আগে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনের সড়ক অবরোধ করেন তারা।

এরপর বেলা সোয়া ৩টার দিকে তারা সড়ক ছাড়েন। আগামী বৃহস্পতিবারের মধ্যে আইন উপদেষ্টা পদত্যাগ না করলে সকল শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা ঢাকায় এসে সচিবালয় ঘেরাও করবেন বলেও জানান তারা।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে জুলাই শহীদ পরিবার ও আহতরা প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন। পরে একটি মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন। শহীদ পরিবারের সদস্য এবং আহতদের অবস্থানের কারণে সচিবালয়ের সামনের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

জুলাই হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তার জামিন দেওয়ায় সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে আইন উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেন তারা।

এ সময় সেখানে অবস্থান নেওয়া ব্যক্তিদের নানা স্লোগান দিতে দেখা যায়। এসব স্লোগানের মধ্যে রয়েছে—‘পদত্যাগ পদত্যাগ, পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই’, ‘দফা এক দাবি এক, আসিফ নজরুলের পদত্যাগ’, ‘খুনিরা বাইরে ঘোরে, বিচার বিভাগ কী করে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’।

জুলাই শহীদ আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল করিম বলেন, এক বছর পরেও আমরা আমার সন্তান হত্যার বিচার পাইনি। সরকার বিচারের নামে তামাশা করছে। আমরা দেখছি, আসামিরা অর্থের বিনিময়ে জামিন নিচ্ছে। অথচ আইন উপদেষ্টা কোনো পদক্ষেপ নিতে পারছেন না।

শহীদ তায়িমের ভাই রবিউল আউয়াল বলেন, আমরা এই উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।

শহীদ শেখ শাহরিয়ারের বাবা আবদুল মতিন জানান, আজকে একটি বছর তারা বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। বিচারের জন্য আইন মন্ত্রণালয়ের আশ্রয় নিলেও তারা তাদের সঙ্গে প্রহসন করছে।

পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের দাবি- তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন। কিন্তু অবরোধের কারণে পথচারীদের ভোগান্তি বাড়ছে।

পুলিশ আন্দোলনকারীদের আঘাত করেছে—এ অভিযোগের বিষয়ে মাসুদ আলম বলেন, এমনটি হলে আমরা যথাযথ তদন্তের ভিত্তিতে পদক্ষেপ নেব।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা