জাতীয়

তিন দাবিতে প্রবাসী কল্যাণ ভবন ব্লকেড কোরিয়া গমনেচ্ছু কর্মীদের

নিজস্ব প্রতিবেদক

অবিলম্বে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগসহ তিন দফা দাবিতে প্রবাসী কল্যাণ ভবন ঘেরাও করেছেন কোরিয়া গমনেচ্ছু কর্মীরা।

বুধবার দুপুর ১২টার দিকে মানববন্ধন শেষে প্রবাসী কল্যাণ ভবনের প্রবেশ ফটক বন্ধ করে সামনের সড়কে অবস্থান নেন তারা।

কিছুক্ষণ পর ভবন থেকে বের হওয়ার ফটকও বন্ধ করে দেন আন্দোলনকারীরা। এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন।

আন্দোলনকারী কর্মীরা বলেন, ইপিএসের মাধ্যমে কোরিয়াতে লোক পাঠানোর ক্ষেত্রে দুটি মাধ্যমে কাজ করে বোয়েসেল এবং এইচআরডি কোরিয়া। আমরা বোয়েসেল এবং এইচআরডি কোরিয়ার ইপিএস পদ্ধতির কিছু যৌক্তিক সংস্কার চাই। এর মধ্যে বোয়েসেলের কর্মকর্তাদের অবহেলা ও অদক্ষতার কারণে চাহিদার চেয়ে অতিরিক্ত সার্কুলার দিয়ে রোস্টার করার ফলে হাজার হাজার রোস্টারভুক্তরা ডিলিট হয়েছে এবং ভবিষ্যতে ডিলিট হওয়ার পথে। পাস করা ও রোস্টারভুক্ত ২১ হাজার ভিসা ইস্যু প্রত্যাশী দুই বছর মেয়াদি রোস্টার ভুক্ত অপেক্ষমাণ।

এর আগে গত ২৯ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেও বোয়েসেল এবং রাষ্ট্রের প্রধান থেকে কোনো ফলাফল পাওয়া যায়নি।

কোরিয়ান গমনেচ্ছু ইপিএস কর্মীদের ৩ দফা দাবি-

১. অবিলম্বে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মল্লিক আনোয়ার হোসেন ও নির্বাহী পরিচালক মো. শওকত আলীসহ মহাব্যবস্থাপক (বৈদেশিক নিয়োগ) বিভাগের এ. বি. এম আবদুল হালিম এবং তার সংশ্লিষ্ট বৈদেশিক নিয়োগ শাখা ১ ও ২ এর সকল ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক (আইটি) এর মো. নূরুল ইসলাম (কিরণ) এবং ইপিএস সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের ব্যর্থতার দায় নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।

২. ইপিএসের বর্তমান সংকট নিরসনে এবং ডিলেটকৃতদের পুনঃরোস্টার, ব্যাচভিত্তিক সাল ও সিরিয়াল অনুযায়ী ভিসা ইস্যু বৃদ্ধি ও ২১ হাজার কর্মীর স্বপ্নভঙ্গ ঠেকাতে রাষ্ট্রকে কূটনৈতিকভাবে সরাসরি হস্তক্ষেপ করতে হবে এবং এই সকল বিষয় নিয়ে আমাদের ছাত্র-প্রতিনিধিদের সাথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে দ্রুততার সঙ্গে সরাসরি আলোচনায় বসতে হবে।

৩. বোয়েসেলের ফ্যাসিস্ট আমলের পুরাতন অনিয়ম ও অন্যায় কাঠামো ভেঙে ফেলে পুরো বোয়েসেল ব্যবস্থাকে নতুনরূপে সংস্কার করতে হবে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা