জাতীয়

জাতীয় বার্ন  ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৩ জন,  গুরুতর অবস্থায়  ৩ জন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে চিকিৎসাধীন ৩৩ জন। তাদের মধ্যে ৩ জন গুরুতর অবস্থায় আইসিইউতে রয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৩টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন।

অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, বর্তমানে ৩৩ জন রোগী ভর্তি আছেন।


তাদের মধ্যে ৩ জন আইসিইউতে, ৮ জন সিভিয়ার ক্যাটাগরিতে ও ১৯ জন কেবিনে চিকিৎসাধীন। বাকিরা ওয়ার্ডে ভর্তি রয়েছেন। গতকাল থেকে এ পর্যন্ত রোগীদের শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি।
তিনি জানান, আজ কাউকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না।


তবে চলতি সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে কিছু রোগীকে ছাড়পত্র দেওয়া হবে। দগ্ধ সব রোগীকে ফিজিক্যাল ইনজুরির চিকিৎসার সঙ্গে মানসিক চিকিৎসার গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি। এ বিষয়ে নিয়মিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে, স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করা হচ্ছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

যাদের ছুটি দেওয়া হচ্ছে তারা পরবর্তীতে ফলোআপ চিকিৎসার জন্য আসবে। তাদের পরবর্তী সময়ে অপারেশনও লাগতে পারে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা