ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাকা এখন ফাঁকা: সড়কে অটোরিকশার দাপট

নিজস্ব প্রতিবেদক

মানুষজট ও যানজটের নগরী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। কমেছে মানুষের আনাগোনা, হকারের হাঁকডাক আর যন্ত্রযানের হুইসেল, নেই চিরচেনা যানজট। পবিত্র ঈদুল আজহার লম্বা ছুটিতে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। আবার অনেকে ছেড়ে যাচ্ছেন। ফলে ফাঁকা হয়ে যাচ্ছে এই মেগা শহর।

এদিকে ফাঁকা শহরে দাপটের সঙ্গে সব সড়কে ঘুরে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। অফিস-আদালত বন্ধ হওয়ায় যাত্রী কম থাকায় গণপরিবহনগুলোতে ফাঁকা সিট নিয়ে যেতে দেখা যায়।

সরেজমিনে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, ঝিগাতলা, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, মৎস্য ভবন এলাকায় দেখা যায় অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা কম। সড়কগুলো যাত্রীর তেমন চাপ দেখা যায়নি। বেশিরভাগ যানবাহনে রয়েছে যাত্রী সংকট, যাত্রীর অভাবে আসন ফাঁকা রেখেই গন্তব্যে যাচ্ছে যানবাহনগুলো। যাত্রী সংকটে এসব পয়েন্টে কিছু সময়ের জন্য বাসগুলোকে অপেক্ষা করতেও দেখা গেছে। বাস ও লেগুনার স্টাফদের দীর্ষ সময় ধরে যাত্রীর জন্য ডাকাডাকি করতে শোনা গেছে।

রাজধানীতে কিছু যানবাহন চলাচল করলেও সড়কের কোথাও যানজটের চিত্র দেখা মেলেনি। তবে বিভিন্ন ট্রাফিক সিগন্যালে স্বল্প সময়ের জন্য গাড়িগুলোকে থামতে দেখা যায়। সেই সঙ্গে ফাঁকা রাস্তায় রিকশা, ব্যাটারিচালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও মোটরসাইকেল দাপিয়ে বেড়াতে দেখা গেছে। ভাড়ায় চালিত পাঠাও চালকদের যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা যায়।

রাজধানীর মোহাম্মদপুরে বাস ড্রাইভার সুমন মিয়া বলেন, গতকাল যাত্রীর চাপ ছিল। আজকে পুরো বাস ফাঁকা। যাত্রীর তেমন চাপ নেই। উল্টো সংকট আছে যাত্রীর। হাজিরা উঠবে কিনা টেনশনে আছি। হয়তো টিপ কমিয়ে দিতে হবে।

ঝিগাতলার লেগুনার ড্রাইভার রবিউল হুসাইনের সঙ্গে কথা হয় । তিনি বলেন, ‘সকাল থেকে যাত্রী নাই তার উপরে আবার বৃষ্টি হচ্ছে, একটা গাড়ি ভরতে ৪০ থেকে ৫০ মিনিটের বেশি সময় লেগে যায়। যেখানে আগে সেটা ১০ থেকে ২০ মিনিটে হয়ে যেত। ঈদে যাত্রীদের চাপ কমে গেছে।

ব্যাটারিচালিত অটোরিকশার চালক রিপন মিয়া জানান, যানজট নেই। যাত্রী যা আছে ভালোই ইনকাম হচ্ছে। নিয়মিত ভাড়ার সঙ্গে ৫/১০ টাকা ঈদের বকশিশও পাচ্ছি।

কারওয়ান বাজারের সিগন্যালে কথা হয় ফুটপাতের চা দোকানদার দেলোয়ার হোসেনের সঙ্গে। তিনি এবার ঈদে বাড়ি যাবেন না। বরিশালে বাড়ি হলেও ঢাকাতে ঈদ উদযাপন করবেন। তিনি বলেন, যানজট ঠেলে বাড়ি যেতে ভালো লাগে না। ঈদের ছুটি শেষে বাড়িতে যাব। কাস্টমার তেমন নেই। ঈদের দিনও খোলা রাখবো। অন্য সময়ে এখানে অনেক যানজট থাকতো, আজকে দেখেন ফাঁকা। সবাই বাড়ির দিকে চলে যাচ্ছে। কালকে তো আরো ফাঁকা হয়ে যাবে। যতদিন মানুষ থাকবে না ঢাকা এরকম নিরিবিল থাকবে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা