জাতীয়

সর্বোচ্চ শাস্তির দাবি অযৈাক্তিক নয় : কাদের

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ধর্ষকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির যে দাবি উঠেছে এটা অযৈাক্তিক নয়। তিনি বলেন, ধর্ষকদের কঠোর শাস্তির পাশাপাশি তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও ছাড় দেওয়া হবে না। একইসঙ্গে এসব অপরাধীদের ছোটখাটো লঘু দণ্ড না দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বুধবার (০৭ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সড়ক ভবনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, ধর্ষণকারীরা যেন কোন রাজনৈতিক আশ্রয়ের ঠিকানা না হয়, সে অনুরোধ করব। ধর্ষকদের বিচারে সর্বোচ্চ শাস্তির পক্ষে আমিও। যেসব অপরাধী বা ধর্ষক এসব ঘৃণ্য কাজ করছে, তাদের জন্য শাস্তি শেষ কথা নয়, তারা কোনো রাজনৈতিক দলের ছায়ায় থাকলে, তাদের চিরতরে রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ধর্ষকদের যেন কোনো রাজনৈতিক দল প্রশ্রয় না দেয়।

ওবায়দুল কাদের বলেন, উন্নয়নের গতি ধরে রাখার পাশাপাশি সামাজিক অপরাধ, দুর্নীতি, অনিয়ম বিভিন্ন ধরনের অপকর্মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারে অবস্থান স্পষ্ট। দুর্নীতি-অনিয়ম করে যেমন কেউ ছাড় পায়নি, তেমনি নারীর প্রতি, শিশুদের প্রতি অন্যায়ের ব্যাপারেও সরকার কঠোর অবস্থানে। যেখানে যে ঘটনাই ঘটুক কোনোটাকেই সরকার ছাড় দেয়নি। অপরাধকে গ্রেফতার করে আইনের আওতায় এনেছে।

তিনি বলেন, দুর্নীতি এবং অপকর্মের মূল উৎপাটনে শেখ হাসিনার কোনো পিছুটান নেই। নারীর প্রতি সহিংসতা, নারীর অবমাননা, মাদক, সাইবার অপরাধ, গুজব ছড়ানো এসব অপরাধের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে, গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরোধ। এসব নষ্ট রুচির অপরাধীদের কঠোর শাস্তির পাশাপাশি তাদের আশ্রয়-প্রশ্রয় দাতাদেরও ছাড় দেওয়া হবে না। এসব অপরাধীদের বিরুদ্ধে সব রাজনৈতিক সামাজিক সংগঠনকে আপসহীন মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

‘দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ বাড়ছে’ বিএনপি মহাসচিবের এ অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিচার শেখ হাসিনার আমলেই হয়েছে। এর আগে কোনো অপরাধের বিচার হয়নি। তার আগে ফাহিমা, মুন্নি ও পূর্মিাদের কথাই ভাবুন। একটি ঘটানারও কি বিচার হয়েছে? একটি অপরাধেরও কি দণ্ড দেওয়া হয়েছে? বিএনপির দলীয় লোকদের একটিরও কি বিচার হয়েছে? তাদের মুখে এটা শোভা পায় না। বিএনপি নেতারা অভিযোগ করেছেন দেশে না-কি গণতন্ত্র নেই। আমরা বলতে চাই প্রতিদিন গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে ফ্রি স্টাইলে তারা বিষোদগার করছে। গণতন্ত্র না থাকলে মির্জা ফখরুল সাহেবরা এভাবে অবিরাম মিথ্যাচার করতে কি পারতেন। গণতন্ত্র আছে বলেই, তারা সরকারের সমালোচনা করতে পারছেন। এমনকি গঠনমূলক না হয়ে বিরূপ আচরণ করছেন।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলের গেট থেকে ককটেল উদ্ধার 

সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল ফটকে...

রাজশাহীকে রেশম শিল্পনগরীতে রূপ দিতে সহযোগিতা করবে রাসিক

রাজশাহীকে রেশম শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সঙ্গে...

সুন্দরবনে অভিযানে ডাকাত সর্দার আসাবুর আটক, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার

সুন্দরবনে পৃথক অভিযানে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫)-ক...

কোম্পানীগঞ্জে আগুন জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মধ্যরাতে সড়কে অগ্নিসংযোগ ও গাছ ফেলে অবরোধের চে...

কোম্পানীগঞ্জে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মাদরাসা দারুল আরকামের অভিভাবক সমাবেশ ও বার্ষিক শিক্ষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা