জাতীয়

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে আজও  উত্তাল শাহবাগ

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর গৃহবধূকে বিবস্ত্র করে বর্বর নির্যাতনের ঘটনাসহ সারা দেশে ঘটে যাওয়া একের পর এক ধর্ষণ নারী নিপীড়নের ঘটনায় আজও শাহবাগে অবস্থান নিয়েছে প্রগতিশীল ছাত্রজোটসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। সেখানে ধর্ষণের সঙ্গে জড়িত ও পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

গত দুইদিনের মতো বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টা থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনগুলোর নেতাকর্মীরা।

এর আগে প্রগতিশীল ছাত্রজোটের ১৬টি সংগঠনের নেতাকর্মীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জাদুঘরের সামনে জড়ো হতে থাকে। ‘মুক্তিযুদ্ধের বাংলায় ধর্ষকদের ঠাঁই নেই’, ‘শহীদ রুমির বাংলায়, ধর্ষকদের ঠাঁই নেই’, ‘বিজ্ঞাপনে নারীকে পণ্য করা চলবে না’সহ ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।পরবর্তী কর্মসূচি কি জানতে চাইলে জোটের অন্যতম শরীক ছাত্র ফ্রন্টের নেতা সাদিক হাসান জানান, ‘আমাদের উপস্থিতির সংখ্যা আরেকটু বাড়লে আমরা একটু পর শাহবাগ মোড় অবরোধ করবো।’

একইস্থানে সাড়ে এগারোটায় জড়ো হয় ‘সেভ আওয়ার ওমেন’ নামে একটি সামাজিক সংগঠন। সেখানে মানববন্ধন শেষে জাদুঘরের সামনে বসে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায়।এরপর দুপুর ১২টায় ‘ধর্ষণের বিরোদ্ধ ছাত্র জনতার’ ব্যানারে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরাও উপস্থিত হয়। তারাও বিভিন্ন স্লোগান দিয়ে ধর্ষণের প্রতিবাদ জানায়। সমাবেশ থেকে তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি জানান। এদিকে সাড়ে ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করে ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সংগঠন টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি)। সমাবেশ থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের পাশাপাশি ধর্ষণ ও যৌন নির্যাতন সংক্রান্ত সকল মামলায়

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা