পূজাকে সামনে রেখে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
জাতীয়

পূজাকে সামনে রেখে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

প্রশান্ত দাস কথা :

শরৎ মানেই শারদীয় দুর্গোৎসবের বার্তা। যদিও এবার দেবী দুর্গা আসছেন কার্তিকে মানে হেমন্তে। করোনার মহামারীতে এবার কমেছে অনুষ্ঠানের আড়ম্বর ও মন্ডপের সংখ্যা। তবুও ব্যস্ত প্রতিমা শিল্পীরা। ২২ অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ২৬ অক্টোবর দশমীর মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

ঢাকার রমনা কালি মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরীর শিল্পীরা। বাপ-দাদার পেশার এখন তিনিই উত্তরসূরি। দুর্গাপূজার দুই মাস নাওয়া-খাওয়ার সময় থাকে না তার। এ বছর কাজের ব্যস্ততা জানতে চাইলে শিল্পী প্রশান্ত বলেন, অন্যবারের চেয়ে এ বছর প্রতিমার অর্ডার কম।

গত বছর যে পরিমান প্রতিমার অর্ডার ছিল, এবার অনেক কম অর্ডার পেয়েছি। এ বছরের প্রতিমা বাবদ বরাদ্দও কম। অন্যান্য বছর প্রতিটি প্রতিমার আলাদা কাঠামো থাকে। এবার অধিকাংশ মন্ডপ কমিটি এক কাঠামো সব প্রতিমা বানানোর অর্ডার দিয়েছে।

করোনাভাইরাসে সীমিত পরিসরে পূজা আয়োজন করতে বলায় মন্ডপও কম। পণ্যের বাজার চড়া কিন্তু প্রতিমার বাজেট কম। ব্যবসার অবস্থা খারাপ। তার মধ্যে এ মাসে বৃষ্টি বেশি হওয়ায় প্রতিমা শুকাতে অসুবিধা হচ্ছে। চার দিন পর থেকে প্রতিমায় রঙের কাজ শুরু হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেন, ‘এ বছর এখন পর্যন্ত ঢাকায় ২৩২টি পূজামন্ডপে দুর্গাপূজা আয়োজনের তথ্য জানা গেছে। গত বছর ছিল ২৩৭টি। সারা দেশে এ বছর সরকারি হিসাবে ৩০ হাজার ৮০টি পূজামন্ডপের কথা জেনেছি। তবে আমাদের হিসাবে মন্ডপ ৩১ হাজারের কিছু বেশি। গত বছর সরকারি হিসাবে দুর্গাপূজা মন্ডপ ছিল ৩১ হাজার ১০০, আমাদের হিসাবে ছিল প্রায় ৩২ হাজার। করোনাভাইরাস মহামারীতে পূজামন্ডপের সংখ্যা কিছুটা কমেছে। আমরা সব পূজামন্ডপে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনে ২৬ দফা নির্দেশনা দিয়েছি।’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা