জাতীয়

সৌদি প্রবাসীরা অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক : সৌদি এয়ারলাইন্সের টিকিটের অপেক্ষায় প্রবাসীরা। বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে টিকিটের জন্য অপেক্ষা করছেন তারা। ফরম দেখে যাদের ম্যাসেজ দেওয়া হয়েছে, তারাই শুধু টিকিট নিতে এসেছেন। প্রবাসীরা বলছেন, আগের চেয়ে সহজে টিকিট পাচ্ছেন। ভোগান্তিও কমেছে অনেকটা।

বুধবার (৭ অক্টোবর) সরজমিনে হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্স কার্যালয়ে দেখা যায়, অনেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আবার কেউ বসেও রয়েছেন। বুধবার ঠিক কতজনকে টিকিট দেওয়া হবে, সেই তথ্য জানায়নি সৌদি এয়ারলাইন্স।

জানা যায়, ভিসার মেয়াদ কম যাদের, তারা অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পাচ্ছেন। এ নিয়মেই গত ক'দিন ধরে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। রাজিয়া সুলতানা নামের এক প্রবাসী বলেন, তার ভিসার মেয়াদ কম। রোববার (৪ অক্টোবর) ফরম পূরণ করে জমা দিয়েছিলেন। বুধবার তাকে ডাকা হয়েছে টিকিটের জন্য।

রোববার (৪ অক্টোবর) টোকেন দাবিতে হোটেল সোনারগাঁওয়ে টিকিট প্রত্যাশীদের ঢল নামে। জনসমুদ্রে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সোনারগাঁও। পরে ফরম দেওয়া হয় টিকিট প্রত্যাশী মানুষের। তখন সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, ফরম যাচাই-বাছাই করে সোমবার (৫ অক্টোবর) থেকে যাদের ভিসার মেয়াদ কম, তাদের আগে টিকিট দেওয়া হবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা